৫/২০১. অধ্যায়ঃ
অধিক সাজদাহ সম্পর্কে।
সিজদার ফজিলত: সাহাবিদের বর্ণনায় মূল্যবান আমল
সুনানে ইবনে মাজাহ : ১৪২৩
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৪২৩
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو أَبُو عَمْرٍو الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنِي الْوَلِيدُ بْنُ هِشَامٍ الْمُعَيْطِيُّ، حَدَّثَهُ مَعْدَانُ بْنُ أَبِي طَلْحَةَ الْيَعْمَرِيُّ، قَالَ لَقِيتُ ثَوْبَانَ فَقُلْتُ لَهُ حَدِّثْنِي حَدِيثًا عَسَى اللَّهُ أَنْ يَنْفَعَنِي بِهِ . قَالَ فَسَكَتَ ثُمَّ عُدْتُ فَقُلْتُ مِثْلَهَا فَسَكَتَ ثَلاَثَ مَرَّاتٍ فَقَالَ لِي عَلَيْكَ بِالسُّجُودِ لِلَّهِ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ " مَا مِنْ عَبْدٍ يَسْجُدُ لِلَّهِ سَجْدَةً إِلاَّ رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً وَحَطَّ عَنْهُ بِهَا خَطِيئَةً " .قَالَ مَعْدَانُ ثُمَّ لَقِيتُ أَبَا الدَّرْدَاءِ فَسَأَلْتُهُ فَقَالَ مِثْلَ ذَلِكَ .
মা‘দান বিন আবূ তালহাহ আল-ইয়া‘মারী হতে বর্ণিতঃ
আমি সাওবান (রাঃ) এর সাথে সাক্ষাত করে তাকে বললাম, আপনি আমার নিকট একটি হাদিস বর্ণনা করুন, আশা করি তার দ্বারা আল্লাহ আমাকে উপকৃত করবেন। রাবী বলেন, তিনি নীরব থাকলেন। আমি বিষয়টি পুনরায় বললাম, এবারও তিনি নীরব থাকলেন। এভাবে তিনবার নীরব থাকলেন। অবশেষে তিনি আমাকে বলেন, তুমি অবশ্যই আল্লাহর জন্য সিজদা করো। কেননা আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: যে কোনো বান্দা আল্লাহর জন্য একটি সিজদা করলেই আল্লাহ এর বিনিময়ে তার একধাপ মর্যাদা বাড়িয়ে দেন এবং তার একটি গুনাহ ক্ষমা করে দেন। মাআদান (রাঃ) বলেন, অতঃপর আমি আবু দারদা (রাঃ)-এর সাথে সাক্ষাত করে তাকে এ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনিও একই কথা বলেন।
[১৪২৩] মুসলিম ৪৮৮, তিরমিযী ৩৮৮, ১১৩৯; আহমাদ ২১৮৬৫, ১১৯০৫। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: ইরওয়াহ ৪৫৭
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৪২৩-এর সারসংক্ষেপ
মূল বিষয়: সিজদা। এই হাদিসে মাআদান (রাঃ) সাওবান (রাঃ)-এর কাছে এমন একটি হাদিস জানতে চান, যার দ্বারা আল্লাহ তাঁকে উপকৃত করবেন। সাওবান (রাঃ) কিছুক্ষণ নীরব থাকেন, পরে বলেন, তুমি অবশ্যই আল্লাহর জন্য সিজদা করো। তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে বলতে শুনেছেন, যে বান্দা আল্লাহর জন্য একটি সিজদা করে, আল্লাহ তার মর্যাদা এক ধাপ বাড়িয়ে দেন এবং একটি গুনাহ মাফ করেন। পরে মাআদান (রাঃ) আবু দারদা (রাঃ)-এর কাছেও একই কথা শুনেছেন। এই হাদিসে সিজদার ফজিলত একই অর্থে শক্তভাবে এসেছে। এতে বোঝা যায়, সিজদা এমন আমল, যা বান্দাকে আল্লাহর কাছে বিনয়ী করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- উপকারী আমল জানতে সাহাবিরা গুরুত্ব দিতেন।
- আল্লাহর জন্য সিজদা করা মর্যাদা বৃদ্ধির কারণ।
- সিজদা গুনাহ মাফের কারণ হিসেবে বর্ণিত হয়েছে।
- একই শিক্ষা একাধিক সাহাবির মাধ্যমে এসেছে, তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত।
