৫/১৯৮. অধ্যায়ঃ
জামে মাসজিদে সালাত পড়ার ফাদীলাত।
বিভিন্ন মসজিদে সালাতের ফজিলত: ঘর থেকে হারাম পর্যন্ত
সুনানে ইবনে মাজাহ : ১৪১৩
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৪১৩
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا أَبُو الْخَطَّابِ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا رُزَيْقٌ أَبُو عَبْدِ اللَّهِ الأَلْهَانِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " صَلاَةُ الرَّجُلِ فِي بَيْتِهِ بِصَلاَةٍ وَصَلاَتُهُ فِي مَسْجِدِ الْقَبَائِلِ بِخَمْسٍ وَعِشْرِينَ صَلاَةً وَصَلاَتُهُ فِي الْمَسْجِدِ الَّذِي يُجَمَّعُ فِيهِ بِخَمْسِمِائَةِ صَلاَةٍ وَصَلاَةٌ فِي الْمَسْجِدِ الأَقْصَى بِخَمْسِينَ أَلْفِ صَلاَةٍ وَصَلاَةٌ فِي مَسْجِدِي بِخَمْسِينَ أَلْفِ صَلاَةٍ وَصَلاَةٌ فِي الْمَسْجِدِ الْحَرَامِ بِمِائَةِ أَلْفِ صَلاَةٍ " .
আনাস বিন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন ব্যক্তির নিজ ঘরে এক ওয়াক্ত সালাত পড়ার নেকী এক ওয়াক্ত সালাতেরই সমান, তার পাড়ার বা গোত্রের মসজিদে তার এক সালাত পঁচিশ সালাতের সমতুল্য, জুমুআ মসজিদে তার এক সালাত পাঁচশত সালাতের সমান। মসজিদুল আকসায় তার এক সালাত পঞ্চাশ হাজার সালাতের সমতুল্য, আমার মসজিদে তার এক সালাত পঞ্চাশ হাজার সালাতের সমতুল্য এবং মসজিদুল হারামে তার এক সালাত এক লাখ সালাতের সমতুল্য।
যঈফ। তাখরীজ আলবানী: মিশকাত ৭৫২, তালীকুর রগীব ১৩৬। উক্ত হাদিসের রাবী আবুল খাত্তাব খাত্তাব (হাম্মাদ) আদ-দিমাশকী সম্পর্কে ইমাম যাহাবী বলেন, তিনি প্রসিদ্ধ নয়। ২. রুকায়য আবু আবদুল্লাহ আল হানী সম্পর্কে ইবনু হিব্বান বলেন, তার হাদিস দ্বারা দলীল গ্রহণযোগ্য নয়।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৪১৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে সালাতের স্থানভেদে ফজিলতের কথা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, নিজ ঘরে এক সালাত এক সালাতের সমান। পাড়ার বা গোত্রের মসজিদে এক সালাত পঁচিশ সালাতের সমতুল্য। জুমুআ মসজিদে এক সালাত পাঁচশত সালাতের সমান। এরপর মসজিদুল আকসা, তাঁর মসজিদ এবং মসজিদুল হারামের সালাতের ফজিলত উল্লেখ করা হয়েছে। হাদিসটি আমাদের সালাতের প্রতি আগ্রহ বাড়ায় এবং মসজিদের মর্যাদা বুঝতে সাহায্য করে। তবে প্রতিটি সংখ্যাকে হাদিসে যেভাবে এসেছে, সেভাবেই রাখা উচিত। এখানে বাড়তি দাবি না করে মূল বার্তাই হলো—সালাত ও মসজিদের সঙ্গে সম্পর্ক শক্ত করা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতের স্থানভেদে ফজিলতের পার্থক্য হাদিসে এসেছে।
- মসজিদে সালাত আদায়ের প্রতি আগ্রহ থাকা উচিত।
- পবিত্র মসজিদগুলোর বিশেষ মর্যাদা আছে।
- হাদিসে উল্লেখিত সংখ্যা ও সীমা ঠিকভাবে বলা জরুরি।
