৫/১৯৩. অধ্যায়ঃ
সালাত গুনাহের কাফফারা স্বরূপ।
সৎকর্ম অসৎ কাজ মুছে দেয়: সালাত ও তওবার শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ১৩৯৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৩৯৮
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، أَنَّ رَجُلاً، أَصَابَ مِنِ امْرَأَةٍ يَعْنِي مَا دُونَ الْفَاحِشَةِ فَلاَ أَدْرِي مَا بَلَغَ غَيْرَ أَنَّهُ دُونَ الزِّنَا فَأَتَى النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فَذَكَرَ ذَلِكَ لَهُ فَأَنْزَلَ اللَّهُ سُبْحَانَهُ {أَقِمِ الصَّلاَةَ طَرَفَىِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ} فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَلِي هَذِهِ قَالَ " لِمَنْ أَخَذَ بِهَا " .
আবদুল্লাহ বিন মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি এক নারীর সাথে অপকর্ম করে, তবে যিনা নয়। আমি জানি না, আসলে কি ঘটেছিল। সম্ভবত যিনা ব্যতীত অন্য কিছু। সে নবী (ﷺ)-এর নিকট এসে ব্যাপারটি তাঁর কাছে বর্ণনা করে। তখন মহান আল্লাহ এ আয়াত নাযিল করেন (অনুবাদ) “সালাত আদায় করো দিনের দুপ্রান্তভাগে ও রাতের প্রথমাংশে, সৎকর্ম অবশ্যই অসৎ কর্ম মিটিয়ে দেয়। যারা উপদেশ গ্রহণ করে এ তো তাদের জন্য উপদেশ” (সূরা হূদ : ১১৪)। সেই ব্যক্তি বললো, হে আল্লাহর রাসূল! এ আয়াত কি আমার জন্যই? তিনি বলেন, যে ব্যক্তি এর উপর আমল করবে (তার জন্যও)।
[১৩৯৮] বুখারী ৫২৬, ৪৬৮৭; মুসলিম ২৭৬১-২, তিরমিযী ৩১১২, আবূ দাঊদ ৪৪৬৮, আহমাদ ৩৬৪৫, ৪০৮৩; ইবনু মাজাহ ৪২৫৪। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: ইরওয়াহ ২৩-২৪। উক্ত হাদিসের রাবী সুফইয়ান বিন ওয়াকী সম্পর্কে সম্পর্কে ইমাম বুখারী মন্তব্য করেছেন। ইমাম নাসাঈ বলেন, তিনি সিকাহ নন। ইবনু হিব্বান বলেন, তিনি সত্যবাদী।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৩৯৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক ব্যক্তি এক নারীর সাথে অপকর্ম করার পর নবী (صلى الله عليه وسلم)-এর কাছে এসে ঘটনা জানান। বর্ণনাকারী স্পষ্ট করেছেন, তা যিনা ছিল না; যিনা ছাড়া অন্য কিছু ছিল। তখন আল্লাহ সূরা হূদের ১১৪ নম্বর আয়াত নাযিল করেন, যেখানে দিনের দুই প্রান্তে ও রাতের প্রথমাংশে সালাত আদায়ের কথা এবং সৎকর্ম অসৎ কাজ মিটিয়ে দেয়—এই শিক্ষা আছে। লোকটি জিজ্ঞেস করে, এ আয়াত কি শুধু তার জন্য? নবী (صلى الله عليه وسلم) বলেন, যে ব্যক্তি এর ওপর আমল করবে, তার জন্যও। এখানে শিক্ষা হলো, ভুল হলে সালাত, সৎকর্ম ও আল্লাহর দিকে ফিরে আসার পথ খোলা থাকে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ভুলের পর নবী (صلى الله عليه وسلم)-এর কাছে সত্য বলা হয়েছিল।
- সালাত ও সৎকর্ম অসৎ কাজ মুছে দেওয়ার কারণ হতে পারে।
- আয়াতের শিক্ষা শুধু একজনের জন্য নয়, আমলকারীর জন্যও।
- যিনা নয়—এই সীমাটি বর্ণনায় স্পষ্ট রাখা হয়েছে।
