৫/১৯৩. অধ্যায়ঃ

সালাত গুনাহের কাফফারা স্বরূপ।

যথাযথ ওজু ও সালাত: গুনাহ মাফের সহজ পথ

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৩৯৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ سُفْيَانَ بْنِ عَبْدِ اللَّهِ، - أَظُنُّهُ - عَنْ عَاصِمِ بْنِ سُفْيَانَ الثَّقَفِيِّ، أَنَّهُمْ غَزَوْا غَزْوَةَ السَّلاَسِلِ فَفَاتَهُمُ الْغَزْوُ فَرَابَطُوا ثُمَّ رَجَعُوا إِلَى مُعَاوِيَةَ وَعِنْدَهُ أَبُو أَيُّوبَ وَعُقْبَةُ بْنُ عَامِرٍ فَقَالَ عَاصِمٌ يَا أَبَا أَيُّوبَ فَاتَنَا الْغَزْوُ الْعَامَ وَقَدْ أُخْبِرْنَا أَنَّهُ مَنْ صَلَّى فِي الْمَسَاجِدِ الأَرْبَعَةِ غُفِرَ لَهُ ذَنْبُهُ ‏.‏ فَقَالَ يَا ابْنَ أَخِي أَدُلُّكَ عَلَى أَيْسَرَ مِنْ ذَلِكَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ مَنْ تَوَضَّأَ كَمَا أُمِرَ وَصَلَّى كَمَا أُمِرَ غُفِرَ لَهُ مَا قَدَّمَ مِنْ عَمَلٍ ‏"‏ ‏.‏ أَكَذَلِكَ يَا عُقْبَةُ قَالَ نَعَمْ ‏.‏

আবূ আয়্যুব ও উকবাহ বিন আমির (রাঃ) হতে বর্ণিতঃ

(আসিম) বলেন, তারা সালাসিল যুদ্ধ অভিযানে অংশগ্রহন করতে রওয়ানা হন। এরপর তারা সীমান্ত এলাকায় সারিবদ্ধভাবে ঘোড়া বিন্যস্ত করেন। পরে তারা মুয়াবিয়া (রাঃ)-এর নিকট ফিরে আসেন। তখন তার নিকট উপস্থিত ছিলেন আবু আয়юб ও উকবা বিন আমির (রাঃ)। আসিম (রাঃ) বলেন, হে আবু আয়ুব! এ বছরের যুদ্ধাভিযানে আমরা অংশগ্রহন করতে পারিনি। আমরা অবহিত হয়েছি যে, যে ব্যক্তি চারটি মসজিদে সালাত পড়বে, তার গুনাহ মাফ করা হবে। আবু আয়ুব (রাঃ) বলেন, হে ভ্রাতুষ্পুত্র! আমি তোমাকে এর চেয়েও সহজ পথ বলে দিচ্ছি। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: কোন ব্যক্তি যথাবিধি ওজু করে যথাবিধি সালাত পড়লে, তার পূর্বেকার গুনাহ ক্ষমা করা হয়। হে উকবা! হাদীসটি কি এরূপ? তিনি বলেন, হ্যাঁ।

[১৩৯৬] নাসায়ী ১৪৪ তাহক্বীক্ব আলবানী: হাসান। তাখরীজ আলবানী: তালাক রগীব ৯৮,৯৯, সহীহ তারগীব ১৯১।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৩৯৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে একটি ঘটনার মধ্যে দিয়ে ওজু ও সালাতের গুরুত্ব তুলে ধরা হয়েছে। আসিম (রাঃ) যুদ্ধাভিযান মিস করার কথা বলেন এবং চারটি মসজিদে সালাত পড়লে গুনাহ মাফ হওয়ার কথা শুনেছেন বলে জানান। তখন আবু আইয়ুব (রাঃ) তাকে এর চেয়ে সহজ একটি পথ জানান। তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে বলতে শুনেছেন, যে ব্যক্তি নির্দেশ অনুযায়ী ওজু করে এবং নির্দেশ অনুযায়ী সালাত পড়ে, তার পূর্বের কাজ ক্ষমা করা হয়। উকবা বিন আমির (রাঃ) এ কথার সত্যতা নিশ্চিত করেন। মূল শিক্ষা হলো, আল্লাহর ক্ষমার পথে দূরের কষ্টকর ধারণার চেয়ে নিজের ওজু ও সালাতকে ঠিক করা বেশি জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ওজু যথাযথভাবে করার গুরুত্ব এসেছে।
  • সালাত যথাযথভাবে আদায় করার কথা বলা হয়েছে।
  • সঠিক ওজু ও সালাতের সাথে পূর্বের গুনাহ ক্ষমার সুসংবাদ আছে।
  • দ্বীনের সহজ পথও সাহাবিরা মানুষকে শেখাতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন