৫/১৯১. অধ্যায়ঃ

শা‘বান মাসের ১৫ তারিখের রাত সম্পর্কে

মধ্য শাবানের রাত: আল্লাহর ক্ষমার বিস্তৃত ঘোষণা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৩৮৯

حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ الْخُزَاعِيُّ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ أَبُو بَكْرٍ، قَالاَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا حَجَّاجٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ فَقَدْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ ذَاتَ لَيْلَةٍ فَخَرَجْتُ أَطْلُبُهُ فَإِذَا هُوَ بِالْبَقِيعِ رَافِعٌ رَأْسَهُ إِلَى السَّمَاءِ فَقَالَ ‏"‏ يَا عَائِشَةُ أَكُنْتِ تَخَافِينَ أَنْ يَحِيفَ اللَّهُ عَلَيْكِ وَرَسُولُهُ ‏"‏ ‏.‏ قَالَتْ قَدْ قُلْتُ وَمَا بِي ذَلِكَ وَلَكِنِّي ظَنَنْتُ أَنَّكَ أَتَيْتَ بَعْضَ نِسَائِكَ ‏.‏ فَقَالَ ‏"‏ إِنَّ اللَّهَ تَعَالَى يَنْزِلُ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَغْفِرُ لأَكْثَرَ مِنْ عَدَدِ شَعَرِ غَنَمِ كَلْبٍ ‏"‏ ‏.‏

আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, এক রাতে আমি নবী (ﷺ)-কে (বিছানায়) না পেয়ে তাঁর খোঁজে বের হলাম। আমি লক্ষ্য করলাম, তিনি জান্নাতুল বাকিতে, তাঁর মাথা আকাশের দিকে তুলে আছেন। তিনি বললেন, হে আয়িশা! তুমি কি আশঙ্কা করেছিলে যে, আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) তোমার প্রতি অবিচার করবেন? আয়িশা (রাঃ) বলেন, তা নয়, বরং আমি ভাবলাম যে, আপনি হয়তো আপনার কোন স্ত্রীর কাছে গিয়েছেন। তিনি বললেন, মহান আল্লাহ মধ্য শাবানের রাতে দুনিয়ার নিকটবর্তী আকাশে অবতরণ করেন এবং কালব গোত্রের মেষপালের পশমের চাইতেও অধিক সংখ্যক লোকের গুনাহ মাফ করেন।

[১৩৮৯] মুসলিম ৯৭৩-৭৪, তিরমিযী ৭৩৯, নাসায়ী ২০৩৭, আহমাদ ২৫৪৮৭। তাহক্বীক্ব আলবানী: যঈফ। তাখরীজ আলবানী: মিশকাত ১২৯৯। উক্ত হাদিসের রাবী হাজ্জাজ সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি সত্যবাদী কিন্তু নির্ভরযোগ্য নয়। তিনি আমর থেকে হাদিস বর্ণনায় তাদলীস করেছেন। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি সত্যবাদী কিন্তু হাদিস বর্ণনায় তাদলীস করেন। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী কিন্তু দুর্বলদের থেকে তাদলীস করেন। আলী ইবনুল মাদীনী বলেন, আমি তাকে ইচ্ছাকৃত ভাবে বর্জন করেছি।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৩৮৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়িশা (রাঃ)-এর একটি ঘটনা এসেছে। এক রাতে তিনি নবী (صلى الله عليه وسلم)-কে বিছানায় না পেয়ে খুঁজতে বের হন। তিনি দেখতে পান, নবী (صلى الله عليه وسلم) জান্নাতুল বাকিতে আছেন এবং আকাশের দিকে মাথা তুলে আছেন। নবী (صلى الله عليه وسلم) আয়িশা (রাঃ)-কে জিজ্ঞেস করেন, তিনি কি আশঙ্কা করেছিলেন যে আল্লাহ ও তাঁর রাসূল তাঁর প্রতি অবিচার করবেন। আয়িশা (রাঃ) বলেন, তিনি এমন ভাবেননি; বরং ভেবেছিলেন নবী (صلى الله عليه وسلم) হয়তো অন্য কোনো স্ত্রীর কাছে গেছেন। এরপর নবী (صلى الله عليه وسلم) মধ্য শাবানের রাতে আল্লাহর ক্ষমার ব্যাপকতার কথা বলেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم)-এর জীবনের একটি রাতের ঘটনা এখানে এসেছে।
  • মধ্য শাবানের রাতের সাথে ক্ষমার কথা বর্ণিত হয়েছে।
  • আয়িশা (রাঃ)-এর প্রশ্ন ও উত্তরের মাধ্যমে ঘটনার মানবিক দিক দেখা যায়।
  • আল্লাহর ক্ষমা চাওয়ার গুরুত্ব এ বর্ণনায় বোঝা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন