৫/১৮১. অধ্যায়ঃ
রাতে কত রাকআত সালাত আদায় করবে?
নবীজির রাতের সালাত: হালকা শুরু, দীর্ঘ রাকাত ও বিতর
সুনানে ইবনে মাজাহ : ১৩৬২
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৩৬২
حَدَّثَنَا عَبْدُ السَّلاَمِ بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نَافِعِ بْنِ ثَابِتٍ الزُّبَيْرِيُّ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ أَبِيهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ قَيْسِ بْنِ مَخْرَمَةَ، أَخْبَرَهُ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، قَالَ قُلْتُ لأَرْمُقَنَّ صَلاَةَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ اللَّيْلَةَ . قَالَ فَتَوَسَّدْتُ عَتَبَتَهُ أَوْ فُسْطَاطَهُ فَقَامَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَصَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ ثُمَّ رَكْعَتَيْنِ طَوِيلَتَيْنِ طَوِيلَتَيْنِ طَوِيلَتَيْنِ ثُمَّ رَكْعَتَيْنِ وَهُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا ثُمَّ رَكْعَتَيْنِ وَهُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا ثُمَّ رَكْعَتَيْنِ وَهُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا ثُمَّ رَكْعَتَيْنِ ثُمَّ أَوْتَرَ فَتِلْكَ ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً .
যায়দ বিন খালিদ আল-জুহানী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি (মনে মনে) বললাম, আমি অবশ্যই রাসূলুল্লাহ (ﷺ)-এর আজকের রাতের সালাত দেখবো। তিনি বলেন, আমি তাঁর ঘরের বা তাঁর তাবুর দরজার কাঠের সাথে ঠেস দিয়ে বসে থাকলাম। রসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে হালকাভাবে দুই রাকাত সালাত পড়েন, অতঃপর দীর্ঘ দুই রাকাত পড়েন, তারপর আরো দুই রাকাত পড়েন, যা পূর্ববর্তী দুই রাকাতের চেয়ে কম দীর্ঘ, তারপর দুই রাকাত পড়েন, যা ছিল তাঁর পূর্ববর্তী দুই রাকাত অপেক্ষা কম দীর্ঘ, তারপর আরো দুই রাকাত পড়েন, যা ছিল তাঁর পূর্ববর্তী দুই রাকাত অপেক্ষা স্বল্প দীর্ঘ, এরপর আরো দুই রাকাত পড়েন, তারপর বিতর পড়েন। এভাবে মোট তেরো রাকাত হলো।
[১৩৬২] মুসলিম ৭৬৫, আবূ দাঊদ ১৩৬৬, আহমাদ ২১১৭২, মুওয়াত্ত্বা মালিক ২৬৮। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবী দাউদ ১২৩৬, মুখতাসর শামায়িল ২২৮।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৩৬২-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো নবীজির রাতের সালাতের পদ্ধতি। বর্ণনাকারী মনে মনে স্থির করেন যে তিনি সেই রাতে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সালাত দেখবেন। তিনি দরজা বা তাবুর কাছে বসে থাকেন। এরপর দেখেন, নবীজি প্রথমে হালকাভাবে দুই রাকাত পড়েন। তারপর দীর্ঘ দুই রাকাত পড়েন। এরপর ধাপে ধাপে আরও দুই রাকাত করে পড়েন, যেগুলো আগের তুলনায় কম দীর্ঘ ছিল। শেষে তিনি বিতর পড়েন। এভাবে মোট তেরো রাকাত হয়। এই হাদিস থেকে বোঝা যায়, রাতের সালাতে মনোযোগ, ধীরতা এবং রাকাতের দৈর্ঘ্যে ভিন্নতা থাকতে পারে। তবে হাদিসে যে ক্রম এসেছে, সেটিই এখানে মূল শিক্ষা। অতিরিক্ত কোনো নিয়ম এই বর্ণনা থেকে বানানো ঠিক নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী (صلى الله عليه وسلم) রাতের সালাত হালকা দুই রাকাত দিয়ে শুরু করেছেন।
- কিছু রাকাত দীর্ঘ ছিল এবং পরের রাকাতগুলো তুলনামূলক কম দীর্ঘ ছিল।
- এই বর্ণনায় রাতের সালাত শেষে বিতর পড়ার কথা এসেছে।
- রাতের ইবাদতে মনোযোগ ও ধীরতা গুরুত্বপূর্ণ।
