৫/১৮১. অধ্যায়ঃ
রাতে কত রাকআত সালাত আদায় করবে?
তাহাজ্জুদ সালাত ও বিতরসহ তেরো রাকাতের বর্ণনা
সুনানে ইবনে মাজাহ : ১৩৬১
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৩৬১
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ مَيْمُونٍ أَبُو عُبَيْدٍ الْمَدِينِيُّ، حَدَّثَنَا أَبِي، عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، قَالَ سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ وَعَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ عَنْ صَلاَةِ، رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِاللَّيْلِ فَقَالاَ ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً مِنْهَا ثَمَانٍ وَيُوتِرُ بِثَلاَثٍ وَرَكْعَتَيْنِ بَعْدَ الْفَجْرِ .
আমির আশ্-শাবী হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবন আব্বাস (রাঃ) ও আব্দুল্লাহ ইবন উমর (রাঃ) কে রাসূলুল্লাহ (ﷺ)-এর রাতের সালাত সম্পর্কে জিজ্ঞেস করলাম। তারা বলেন, তেরো রাকাত, এর মধ্যে আট রাকাত তাহাজ্জুদ, তিন রাকাত বিতর এবং ফজরের ওয়াক্ত হলে পর দুই রাকাত (সুন্নত)।
[১৩৬১] নাই তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: আবূ দাঊদ ১৩৩৮, ১৩৬৫ সহীহ; জামি সগীর ৪৯৬৯ সহীহ; মিশকাত ১১৯১। উক্ত হাদিসের রাবী ১. মুহাম্মাদ বিন উবায়দ বিন মায়মুন আল মাদানী আবু উবায়দ সম্পর্কে ইবনু হিব্বান তার সিকাহ হওয়ার ব্যাপারে আলোচনা করলেও অন্যত্রে বলেন, তিনি হাদিস বর্ণনায় কখনো কখনো ভুল করেন। ২. উবায়দ বিন মায়মুন সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহিহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৩৬১-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো রাতের সালাত ও তার রাকাত সংখ্যা। বর্ণনাকারী রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর রাতের সালাত সম্পর্কে ইবন আব্বাস (রাঃ) ও ইবন উমর (রাঃ)-কে জিজ্ঞেস করেন। তারা বলেন, মোট তেরো রাকাত। এর মধ্যে আট রাকাত তাহাজ্জুদ, তিন রাকাত বিতর এবং ফজরের সময় হলে দুই রাকাত সুন্নত। হাদিসটি রাতের সালাতের একটি পরিষ্কার বিন্যাস তুলে ধরে। যারা তাহাজ্জুদ সালাত কয় রাকাত, বিতর সালাত কয় রাকাত বা ফজরের সুন্নত সম্পর্কে জানতে চান, তাদের জন্য এই বর্ণনা খুব কাজে আসে। তবে এখানে শুধু এই নির্দিষ্ট বর্ণনার কথাই বলা হয়েছে। তাই বিষয়টি বুঝতে হলে হাদিসের শব্দের সীমার মধ্যেই থাকা জরুরি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রাতের সালাতে তাহাজ্জুদ, বিতর এবং ফজরের সুন্নতের কথা এসেছে।
- এই বর্ণনায় তাহাজ্জুদ আট রাকাত এবং বিতর তিন রাকাত বলা হয়েছে।
- ফজরের সময় হলে দুই রাকাত সুন্নত পড়ার কথাও এই হাদিসে আছে।
