৫/১৪২. অধ্যায়ঃ
রোগাক্রান্ত অবস্থায় রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সালাত।
আবু বকর (রাঃ)-এর ইমামতি: অসুস্থ অবস্থায় নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশ
সুনানে ইবনে মাজাহ : ১২৩২
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১২৩২
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، وَوَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، ح وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَمَّا مَرِضَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مَرَضَهُ الَّذِي مَاتَ فِيهِ - وَقَالَ أَبُو مُعَاوِيَةَ لَمَّا ثَقُلَ - جَاءَ بِلاَلٌ يُؤْذِنُهُ بِالصَّلاَةِ فَقَالَ " مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ " . قُلْنَا يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ أَسِيفٌ - تَعْنِي رَقِيقٌ - وَمَتَى مَا يَقُومُ مُقَامَكَ يَبْكِي فَلاَ يَسْتَطِيعُ فَلَوْ أَمَرْتَ عُمَرَ فَصَلَّى بِالنَّاسِ . فَقَالَ " مُرُوا أَبَا بَكْرِ فَلْيُصَلِّ بِالنَّاسِ فَإِنَّكُنَّ صَوَاحِبَاتُ يُوسُفَ " . قَالَتْ فَأَرْسَلْنَا إِلَى أَبِي بَكْرٍ فَصَلَّى بِالنَّاسِ فَوَجَدَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مِنْ نَفْسِهِ خِفَّةً فَخَرَجَ إِلَى الصَّلاَةِ يُهَادَى بَيْنَ رَجُلَيْنِ وَرِجْلاَهُ تَخُطَّانِ فِي الأَرْضِ فَلَمَّا أَحَسَّ بِهِ أَبُو بَكْرٍ ذَهَبَ لِيَتَأَخَّرَ فَأَوْمَى إِلَيْهِ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ أَنْ مَكَانَكَ . قَالَ فَجَاءَ حَتَّى أَجْلَسَاهُ إِلَى جَنْبِ أَبِي بَكْرٍ فَكَانَ أَبُو بَكْرٍ يَأْتَمُّ بِالنَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ وَالنَّاسُ يَأْتَمُّونَ بِأَبِي بَكْرٍ .
আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর মৃত্যুব্যাধিতে আক্রান্ত অবস্থায় বিলাল (রাঃ) এসে তাঁকে সালাতের কথা অবহিত করেন। তিনি বলেন, তোমরা আবু বকরকে নির্দেশ দাও তিনি যেন লোকদের সালাত পড়ান।আমরা বললাম, হে আল্লাহর রাসূল! আবু বকর (রাঃ) নরম দিলের লোক—মানে কোমল হৃদয়ের—যখনই তিনি আপনার স্থানে দাঁড়াবেন তখনই কেঁদে ফেলবেন এবং (সালাত পড়াতে) সক্ষম হবেন না। অতএব আপনি যদি উমর (রাঃ)-কে নির্দেশ দিতেন তাহলে তিনি লোকেদের সালাত পড়াতেন।তিনি বলেন, তোমরা আবু বকরকে নির্দেশ দাও তিনি যেন লোকেদের সালাত পড়ান। তোমরা (মুমিন জননীগণ) যেন ইউসুফ (আঃ)-এর সঙ্গিনীদের অনুরূপ।আয়িশা (রাঃ) বলেন, আমরা আবু বকর (রাঃ)-এর নিকট লোক পাঠালে তিনি লোকেদের নিয়ে সালাত পড়া শুরু করেন। ইত্যবসরে রাসূলুল্লাহ (ﷺ) নিজেকে একটু হালকা (সুস্থ) বোধ করলে দুই ব্যক্তির কাঁধে ভর করে মাটিতে তাঁর পদদ্বয় হেঁচড়ে হেঁচড়ে সালাত আদায় করতে রওয়ানা হন।আবু বকর (রাঃ) তাঁর আগমন টের পেয়ে পেছনে সরে যেতে উদ্যোগী হন। নবী (ﷺ) ইশারা করে তাঁকে স্বস্থানে স্থির থাকতে বলেন। রাবী বলেন, তিনি (মসজিদে) এসে পৌঁছলে সাহায্যকারী দুইজন তাঁকে আবু বকর (রাঃ) এর পাশে বসিয়ে দেন। আবু বকর (রাঃ) নবী (ﷺ)-এর ইকতিদা করলেন এবং লোকেরা আবু বকর (রাঃ)-এর ইকতিদা করে।
[১২৩২] বুখারী ১৯৮, ৬৬৪-৬৫, ৬৭৯, ৬৮২-৮৩, ৬৮৭, ৭১২-১৩, ৭১৬, ২৫৮৮, ৩০৯৯, ৩৩৮৪, ৪৪৪২, ৫৭১৪, ৭৩০৩; মুসলিম ৪১৮, তিরমিযী ৩৬৭২, নাসায়ী ৮৩৩-৩৪, আবূ দাঊদ ২১৩৭, আহমাদ ২৩৫৪১, ২৫৩৪৮, ২৫৩৮৬, ২৫৬০৬; মুওয়াত্ত্বা মালিক ৪১৪, দারিমী ৮২, ১২৫৭; ইবনু মাজাহ ১২৩৩, ১৬১৮। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: ইরওয়াহ ৫৪৮।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১২৩২-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর মৃত্যুব্যাধির সময়কার একটি গুরুত্বপূর্ণ ঘটনা এসেছে। বিলাল (রাঃ) সালাতের কথা জানালে নবী (صلى الله عليه وسلم) বলেন, আবু বকরকে নির্দেশ দাও, তিনি যেন লোকদের সালাত পড়ান। আয়িশা (রাঃ) আবু বকর (রাঃ)-এর কোমল হৃদয়ের কথা উল্লেখ করেন, কিন্তু নবী (صلى الله عليه وسلم) একই নির্দেশ আবার দেন। পরে আবু বকর (রাঃ) লোকদের সালাত পড়াতে শুরু করেন। নবী (صلى الله عليه وسلم) কিছুটা সুস্থ বোধ করলে দুই ব্যক্তির কাঁধে ভর করে সালাতে আসেন। আবু বকর (রাঃ) পেছনে সরে যেতে চাইলে নবী (صلى الله عليه وسلم) ইশারায় তাকে স্থির থাকতে বলেন। এরপর আবু বকর (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর ইক্তিদা করেন এবং লোকেরা আবু বকর (রাঃ)-এর ইক্তিদা করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতের সময় হলে অসুস্থ অবস্থাতেও তার গুরুত্ব বজায় থাকে।
- নবী (صلى الله عليه وسلم) আবু বকর (রাঃ)-কে ইমামতির নির্দেশ দেন।
- ইমাম পেছনে সরে যেতে চাইলে নবী (صلى الله عليه وسلم) ইশারায় স্থির থাকতে বলেন।
- জামাতে শৃঙ্খলা ও অনুসরণ এই বর্ণনায় স্পষ্ট।
