০/১৪. অধ্যায়ঃ

আলী বিন আবী তালিব (রাঃ)-এর সম্মান

খায়বারে আলী (রাঃ): ভালোবাসা, সাহস ও পতাকার মর্যাদা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১১৭

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا ابْنُ أَبِي لَيْلَى، حَدَّثَنَا الْحَكَمُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، قَالَ كَانَ أَبُو لَيْلَى يَسْمُرُ مَعَ عَلِيٍّ فَكَانَ يَلْبَسُ ثِيَابَ الصَّيْفِ فِي الشِّتَاءِ وَثِيَابَ الشِّتَاءِ فِي الصَّيْفِ فَقُلْنَا لَوْ سَأَلْتَهُ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بَعَثَ إِلَىَّ وَأَنَا أَرْمَدُ الْعَيْنِ يَوْمَ خَيْبَرَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَرْمَدُ الْعَيْنِ ‏.‏ فَتَفَلَ فِي عَيْنِي ثُمَّ قَالَ ‏"‏ اللَّهُمَّ أَذْهِبْ عَنْهُ الْحَرَّ وَالْبَرْدَ ‏"‏ ‏.‏ قَالَ فَمَا وَجَدْتُ حَرًّا وَلاَ بَرْدًا بَعْدَ يَوْمِئِذٍ ‏.‏ وَقَالَ ‏"‏ لأَبْعَثَنَّ رَجُلاً يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ وَيُحِبُّهُ اللَّهُ وَرَسُولُهُ لَيْسَ بِفَرَّارٍ ‏"‏ ‏.‏ فَتَشَوَّفَ لَهَا النَّاسُ فَبَعَثَ إِلَى عَلِيٍّ فَأَعْطَاهَا إِيَّاهُ ‏.‏

আলী (রাঃ) হতে বর্ণিতঃ

আবু লাইলা (রাঃ) আলি (রাঃ)-এর সাথে নৈশ আলাপ করতেন। আলি (রাঃ) শীতকালে গ্রীষ্মকালীন পোশাক এবং গ্রীষ্মকালে শীতকালীন পোশাক পরিধান করতেন। আমরা বললাম, "আপনি যদি তাঁকে জিজ্ঞেস করতেন!"তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) খায়বারের যুদ্ধ চলাকালে আমাকে ডেকে পাঠান। তখন আমি চক্ষু পীড়ায় আক্রান্ত ছিলাম। আমি বললাম, "হে আল্লাহর রসূল! আমি চক্ষু পীড়ায় আক্রান্ত।" তিনি তাঁর মুখের লালা আমার চোখে লাগিয়ে দিয়ে বললেন, "হে আল্লাহ! তার থেকে গরম ও ঠান্ডা দূর করে দাও।" তিনি বললেন, "সেদিন থেকে আমি না গরম অনুভব করছি না ঠান্ডা।রাসূলুল্লাহ (ﷺ) বললেন: নিশ্চয়ই আমি এমন এক ব্যক্তিকে অভিযানে পাঠাবো, যে আল্লাহ ও তাঁর রসূলকে ভালোবাসে, আল্লাহ ও তাঁর রসূলও তাঁকে ভালোবাসেন এবং সে পৃষ্ঠপ্রদর্শনকারীও নয়।" লোকদের এই মর্যাদা লাভের আকাঙ্ক্ষা হলো। তিনি আলি (রাঃ)-কে ডেকে পাঠান এবং তাকেই (সেনাবাহিনীর) পতাকা দান করেন।

[১১৫] আহমাদ ৭৮০ তাহক্বীক্ব আলবানী: হাসান। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহীহ। উক্ত হাদিসের রাবী আবনু আবু লায়লা সম্পর্কে আল আজালী বলেন, তিনি সত্যবাদী। শু'বাহ ইবনুল হাজ্জাজ বলেন, আমি তার চেয়ে অধিক দুর্বল স্মৃতিসম্পন্ন আর কাউকে দেখি নি। ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান তাকে দুর্বল বলেছেন। আহমাদ বোন হাম্বল বলেন তার স্মৃতিশক্তি দুর্বল।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১১৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে আলী (রাঃ)-এর একটি বিশেষ ঘটনা এসেছে। খায়বারের যুদ্ধের সময় তিনি চোখের পীড়ায় আক্রান্ত ছিলেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁর চোখে মুখের লালা লাগিয়ে দোয়া করেন, যেন তাঁর থেকে গরম ও ঠান্ডা দূর হয়ে যায়। বর্ণনায় আলী (রাঃ) বলেন, এরপর তিনি গরম ও ঠান্ডা অনুভব করেননি। এরপর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, তিনি এমন একজনকে অভিযানে পাঠাবেন, যে আল্লাহ ও তাঁর রসূলকে ভালোবাসে এবং আল্লাহ ও তাঁর রসূলও তাকে ভালোবাসেন; সে পিছু হটে পালাবে না। সবাই এই মর্যাদা আশা করলেও আলী (রাঃ)-কেই পতাকা দেওয়া হয়। এখানে আলী রা ফজিলত, সাহস, ভালোবাসা ও দায়িত্বের শিক্ষা একসঙ্গে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আলী (রাঃ)-এর প্রতি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর বিশেষ দোয়া ছিল।
  • আল্লাহ ও তাঁর রসূলকে ভালোবাসা বড় গুণ।
  • দায়িত্ব পেলে সাহস ও স্থিরতা দরকার।
  • মর্যাদা আল্লাহ যাকে চান তাকে দেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন