০/১৪. অধ্যায়ঃ
আলী বিন আবী তালিব (রাঃ)-এর সম্মান
আলী (রাঃ)-এর বন্ধুত্ব: ভালোবাসা ও দোয়ার শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ১১৬
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১১৬
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو الْحُسَيْنِ، أَخَبَرَنِي حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدِ بْنِ جُدْعَانَ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ أَقْبَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي حَجَّتِهِ الَّتِي حَجَّ فَنَزَلَ فِي الطَّرِيقِ فَأَمَرَ الصَّلاَةَ جَامِعَةً فَأَخَذَ بِيَدِ عَلِيٍّ فَقَالَ " أَلَسْتُ أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ " . قَالُوا بَلَى . قَالَ " أَلَسْتُ أَوْلَى بِكُلِّ مُؤْمِنٍ مِنْ نَفْسِهِ " . قَالُوا بَلَى . قَالَ " فَهَذَا وَلِيُّ مَنْ أَنَا مَوْلاَهُ اللَّهُمَّ وَالِ مَنْ وَالاَهُ اللَّهُمَّ عَادِ مَنْ عَادَاهُ " .
আল-বারা বিন আযিব (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে বিদায় হজ্জে উপস্থিত ছিলাম। তিনি পথিমধ্যে এক স্থানে অবতরণ করেন, অতঃপর সালাতের জামাতে একত্র হওয়ার নির্দেশ দেন। তিনি আলী (রাঃ)-এর হাত ধরে বলেন, “আমি কি মুমিনদের নিকট তাদের নিজেদের চাইতে অধিক ঘনিষ্ঠতর নই?” তারা বলেন, “হাঁ অবশ্যই।” তিনি আবার বলেন, “আমি কি প্রত্যেক মুমিনের নিকট তার নিজের চাইতে অধিক ঘনিষ্ঠতর নই?” তারা বলেন, “হাঁ অবশ্যই।” তিনি বলেন, “আমি যার বন্ধু আলীও তার বন্ধু। হে আল্লাহ! যে তাকে ভালোবাসে আপনি তাকে ভালোবাসুন। হে আল্লাহ! যে তার সাথে শত্রুতা করে আপনিও তার সাথে শত্রুতা করুন।”
[১১৪] আহমাদ ১৮০১১ তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহাহ ১৭৫০। উক্ত হাদিসের রাবী আলী বিন যায়দ বিন জুদআন সম্পর্কে ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান বলেন, তার হাদিস প্রত্যাখ্যানযোগ্য। আহমাদ বিন হাম্বল ও ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি নির্ভরযোগ্য নন। ইয়াকুব বিন শায়বাহ বলেন, তিনি সিকাহ সালিহ। আল আজালী বলেন, কোন সমস্যা নাই।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১১৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে বলা হয়েছে, বিদায় হজ্জের সময় রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) এক স্থানে থেমে সবাইকে সালাতের জামাতে একত্র হতে বলেন। এরপর তিনি আলী (রাঃ)-এর হাত ধরে মুমিনদের কাছে নিজের ঘনিষ্ঠতার কথা জিজ্ঞেস করেন। সবাই সম্মতি দিলে তিনি বলেন, তিনি যার বন্ধু, আলীও তার বন্ধু। তারপর তিনি দোয়া করেন, যে আলীকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসুন, আর যে তাঁর সঙ্গে শত্রুতা করে আল্লাহ তার সঙ্গে শত্রুতা করুন। এখানে আলী রা ফজিলত, সাহাবীদের ভালোবাসা এবং দোয়ার বিষয় এসেছে। হাদিসের শিক্ষা হলো, আলী (রাঃ)-এর প্রতি ভালোবাসা ও সম্মান রাখা, আর শত্রুতা থেকে দূরে থাকা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আলী (রাঃ)-এর প্রতি ভালোবাসার কথা হাদিসে এসেছে।
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁর জন্য দোয়া করেছেন।
- সাহাবীদের সঙ্গে শত্রুতা থেকে দূরে থাকা দরকার।
- মুমিনদের সম্পর্ক ভালোবাসা ও সম্মানের ভিত্তিতে হওয়া উচিত।
