৫/৯৪. অধ্যায়ঃ

জুমুআর ফরয সলাতের পূর্বের সালাত (কাবলাল জুমুআহ্)।

জুমুআর ফরজের আগে চার রাকাত সালাতের বর্ণনা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১১২৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا يَزِيدُ بْنُ عَبْدِ رَبِّهِ، حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ مُبَشِّرِ بْنِ عُبَيْدٍ، عَنْ حَجَّاجِ بْنِ أَرْطَاةَ، عَنْ عَطِيَّةَ الْعَوْفِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ يَرْكَعُ مِنْ قَبْلِ الْجُمُعَةِ أَرْبَعًا لاَ يَفْصِلُ فِي شَىْءٍ مِنْهُنَّ ‏.‏

ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, নবী (ﷺ) জুমুআর (ফরজ) সালাতের পূর্বে চার রাকাত সালাত আদায় করতেন এবং তাতে মাঝখানে সালাম ফিরাতেন না।

তাহকীক আলবানী : দঈফ জিদ্দান।[১১২৯] যঈফ জিদ্দান। তাখরীজ আলবানী: জামি সগীর ৪৫৫০ যঈফ জিদ্দান, যঈফা ১০০১ বাতিল। উক্ত হাদিসের রাবী বাকিইয়্যাহ সম্পর্কে আবু যুরআহ আর-রাযী বলেন, যখন তিনি সিকাহ রাবী থেকে হাদিস বর্ণনা করেন তখন তাকে সিকাহ হিসেবে গন্য করা হবে। ইমাম নাসাঈ বলেন, যখন তিনি হাদ্দাসানা বা আখবারনা শব্দদয় দ্বারা হাদিস বর্ণনা করেন তখন তিনি সিকাহ হিসেবে গন্য হবেন। ২. মুবাশশির বিন উবায়দ সম্পর্কে আহমাদ বিন হাম্বল বলেন, তিনি বানিয়ে হাদিস বর্ণনা করেন। ইমাম বুখারী বলেন, তিনি হাদিস বর্ণনায় মুনকার। ইমাম দারাকুতনী বলেন, তিনি বানিয়ে হাদিস বর্ণনা করেন ও মিথ্যুক এবং তার হাদিস প্রত্যাখ্যানযোগ্য। ইমাম যাহাবী বলেন, হাদীস বিশারদগণ তাকে প্রত্যাখ্যান করেছেন।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১১২৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে বলা হয়েছে, নবী صلى الله عليه وسلم জুমুআর ফরজ সালাতের পূর্বে চার রাকাত সালাত আদায় করতেন এবং তাতে মাঝখানে সালাম ফিরাতেন না। এখানে জুমুআর আগে চার রাকাত সালাতের একটি বর্ণনা এসেছে। ব্যাখ্যার ক্ষেত্রে মনে রাখতে হবে, হাদিসটি শুধু এই আমলের কথা বলছে; এর বাইরে অন্য সালাতের সংখ্যা বা আলাদা নিয়ম যোগ করা ঠিক নয়। যারা জুমুআর আগে সালাত সম্পর্কে জানতে চান, তাদের জন্য এই হাদিস একটি নির্দিষ্ট বর্ণনা দেয়। মূল শিক্ষা হলো, জুমুআর আগে সালাতের প্রস্তুতি এবং ইবাদতের মনোভাব রাখা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হাদিসে জুমুআর ফরজের আগে চার রাকাত সালাতের বর্ণনা এসেছে।
  • এই চার রাকাতে মাঝখানে সালাম না ফিরানোর কথা বলা হয়েছে।
  • জুমুআর আগে ইবাদতের প্রস্তুতি রাখা ভালো আমলের অংশ।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন