৫/৮০. অধ্যায়ঃ

জুমুআহ্‌র দিন গোসল করা।

জুমার দিনে আগে মসজিদে যাওয়া ও মনোযোগ দিয়ে খুতবা শোনা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১০৮৭

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنِ الأَوْزَاعِيِّ، حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ، حَدَّثَنِي أَبُو الأَشْعَثِ، حَدَّثَنِي أَوْسُ بْنُ أَوْسٍ الثَّقَفِيُّ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ مَنْ غَسَّلَ يَوْمَ الْجُمُعَةِ وَاغْتَسَلَ وَبَكَّرَ وَابْتَكَرَ وَمَشَى وَلَمْ يَرْكَبْ وَدَنَا مِنَ الإِمَامِ فَاسْتَمَعَ وَلَمْ يَلْغُ - كَانَ لَهُ بِكُلِّ خَطْوَةٍ عَمَلُ سَنَةٍ أَجْرُ صِيَامِهَا وَقِيَامِهَا ‏"‏ ‏.‏

আওস বিন আওস আস-সাকাফী (রাঃ) হতে বর্ণিতঃ

আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি: যে ব্যক্তি জুমআর দিন (স্ত্রী সহবাসজনিত) গোসল করলো এবং নিজে গোসল করলো এবং সকাল সকাল যানবাহন ছাড়া পদব্রজে মসজিদে এসে ইমামের কাছাকাছি বসলো, মনোযোগ সহকারে প্রথম থেকে খুতবা শুনলো এবং অনর্থক কিছু করলো না, তার জন্য প্রতি কদমে এক বছরের সিয়াম রাখার ও তার রাত জেগে সালাত পড়ার সমান নেকী রয়েছে।

[১০৮৭] তিরমিযী ৪৯৬, নাসায়ী ১৩৮১, ১৩৮৪, ১৩৯৮; আবূ দাঊদ ৩৪৫, আহমাদ ১৫৭২৮, ১৫৭৩৯, ১৫৭৪২, ১৬৫১৩, ১৫৪৬-৪৭। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: মিশকাত ১৩৮৮, সহীহ আবী দাউদ ৩৭২।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১০৮৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে জুমার দিনের কয়েকটি সুন্দর আদব একসাথে এসেছে। যে ব্যক্তি জুমার দিন গোসল করে, সকাল সকাল পদব্রজে মসজিদে যায়, যানবাহনে না চড়ে হেঁটে যায়, ইমামের কাছাকাছি বসে, মনোযোগ দিয়ে শুরু থেকে খুতবা শোনে এবং অনর্থক কথা বা কাজ করে না—তার জন্য প্রতি কদমে এক বছরের সিয়াম ও রাতের সালাতের সমান নেকির কথা বলা হয়েছে। এই বর্ণনা জুমার সালাতের প্রস্তুতি, খুতবা শোনার আদব এবং মসজিদে আগে যাওয়ার গুরুত্ব বোঝায়। এখানে মূল শিক্ষা হলো—জুমা শুধু নামাজের সময় গিয়ে দাঁড়ানো নয়; বরং গোসল, আগে যাওয়া, নীরব থাকা এবং মনোযোগ দেওয়া—সবই গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জুমার দিন গোসল করে প্রস্তুত হওয়া ভালো আমল।
  • মসজিদে আগে যাওয়া ও ইমামের কাছে বসার ফজিলত এসেছে।
  • খুতবা মনোযোগ দিয়ে শুনতে এবং অনর্থক কাজ এড়াতে বলা হয়েছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন