৫/৭৯. অধ্যায়ঃ

জুমুআহর সলাতের ফাদীলাত।

জুমার দিনে দরূদ পাঠ: নবীজির ওপর সালাম পেশের শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১০৮৫

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ، عَنْ أَبِي الأَشْعَثِ الصَّنْعَانِيِّ، عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ وَفِيهِ النَّفْخَةُ وَفِيهِ الصَّعْقَةُ فَأَكْثِرُوا عَلَىَّ مِنَ الصَّلاَةِ فِيهِ فَإِنَّ صَلاَتَكُمْ مَعْرُوضَةٌ عَلَىَّ ‏"‏ ‏.‏ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تُعْرَضُ صَلاَتُنَا عَلَيْكَ وَقَدْ أَرَمْتَ - يَعْنِي بَلِيتَ - ‏.‏ فَقَالَ ‏"‏ إِنَّ اللَّهَ قَدْ حَرَّمَ عَلَى الأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الأَنْبِيَاءِ ‏"‏ ‏.‏

আওস বিন আওস (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের সর্বোত্তম দিন হলো জুমু‘আর দিন। এ দিন আদম (আঃ)-কে সৃষ্টি করা হয়েছে, এ দিন শিঙ্গায় ফুঁ দেওয়া হবে এবং তাতে বিকট শব্দ হবে। অতএব তোমরা এ দিন আমার উপর প্রচুর পরিমাণে দরূদ পাঠ করো। তোমাদের দরূদ অবশ্যই আমার নিকট পেশ করা হয়। এক ব্যক্তি বলেন, হে আল্লাহর রাসূল! কিভাবে আমাদের দরূদ আপনার নিকট পেশ করা হবে, অথচ আপনি তো অচিরেই মাটির সাথে একাকার হয়ে যাবেন? তিনি বলেন, আল্লাহ নবীগণের দেহ ভক্ষণ মাটির জন্য হারাম করেছেন।

[১০৮৫] নাই তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: ইরওয়াহ ৪, মিশকাত ১৩৬১, তাতীক ইবনু খুযাইমাহ, ১৭৫৮, সহীহ, আবী দাউদ ৯৬২।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১০৮৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে জুমার দিনের একটি বিশেষ আমল বলা হয়েছে—নবী (صلى الله عليه وسلم)-এর ওপর বেশি বেশি দরূদ পাঠ করা। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, তোমাদের সর্বোত্তম দিনের মধ্যে জুমার দিন অন্যতম। এ দিন আদম (আঃ)-কে সৃষ্টি করা হয়েছে, এ দিন শিঙ্গায় ফুঁ দেওয়া হবে এবং বিকট শব্দ হবে। তাই তিনি এ দিনে তাঁর ওপর প্রচুর দরূদ পাঠ করতে বলেছেন। হাদিসে আরও এসেছে, উম্মতের দরূদ তাঁর কাছে পেশ করা হয়। একজন ব্যক্তি প্রশ্ন করলে নবী (صلى الله عليه وسلم) জানান, আল্লাহ নবীগণের দেহ ভক্ষণ মাটির জন্য হারাম করেছেন। তাই জুমার দিনে দরূদ পাঠ একটি সুন্দর, স্পষ্ট এবং হাদিসে বর্ণিত আমল।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জুমার দিনে নবী (صلى الله عليه وسلم)-এর ওপর বেশি দরূদ পাঠের নির্দেশ এসেছে।
  • উম্মতের দরূদ নবী (صلى الله عليه وسلم)-এর নিকট পেশ করা হয়।
  • নবীগণের দেহ মাটির জন্য হারাম করার কথা হাদিসে এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন