৫/৭৮. অধ্যায়ঃ

জুমাআহ্‌র সালাত ফার্‌দ।

প্রথম জুমার সালাত: আসআদ বিন জুরারা (রাঃ)-এর স্মরণ

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১০৮২

حَدَّثَنَا يَحْيَى بْنُ خَلَفٍ أَبُو سَلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، عَنْ أَبِيهِ أَبِي أُمَامَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، قَالَ كُنْتُ قَائِدَ أَبِي حِينَ ذَهَبَ بَصَرُهُ وَكُنْتُ إِذَا خَرَجْتُ بِهِ إِلَى الْجُمُعَةِ فَسَمِعَ الأَذَانَ اسْتَغْفَرَ لأَبِي أُمَامَةَ أَسْعَدَ بْنِ زُرَارَةَ وَدَعَا لَهُ فَمَكَثْتُ حِينًا أَسْمَعُ ذَلِكَ مِنْهُ ثُمَّ قُلْتُ فِي نَفْسِي وَاللَّهِ إِنَّ ذَا لَعَجْزٌ إِنِّي أَسْمَعُهُ كُلَّمَا سَمِعَ أَذَانَ الْجُمُعَةِ يَسْتَغْفِرُ لأَبِي أُمَامَةَ وَيُصَلِّي عَلَيْهِ وَلاَ أَسْأَلُهُ عَنْ ذَلِكَ لِمَ هُوَ فَخَرَجْتُ بِهِ كَمَا كُنْتُ أَخْرُجُ بِهِ إِلَى الْجُمُعَةِ فَلَمَّا سَمِعَ الأَذَانَ اسْتَغْفَرَ كَمَا كَانَ يَفْعَلُ فَقُلْتُ لَهُ يَا أَبَتَاهُ أَرَأَيْتَكَ صَلاَتَكَ عَلَى أَسْعَدَ بْنِ زُرَارَةَ كُلَّمَا سَمِعْتَ النِّدَاءَ بِالْجُمُعَةِ لِمَ هُوَ قَالَ أَىْ بُنَىَّ كَانَ أَوَّلَ مَنْ صَلَّى بِنَا صَلاَةَ الْجُمُعَةِ قَبْلَ مَقْدَمِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مِنْ مَكَّةَ فِي نَقِيعِ الْخَضِمَاتِ فِي هَزْمٍ مِنْ حَرَّةِ بَنِي بَيَاضَةَ ‏.‏ قُلْتُ كَمْ كُنْتُمُ يَوْمَئِذٍ قَالَ أَرْبَعِينَ رَجُلاً ‏.‏

আবদুর রহমান বিন কা‘ব বিন মালিক হতে বর্ণিতঃ

তিনি বলেন, আমার পিতা (কাব বিন মালিক) (রাঃ) অন্ধ হয়ে গেলে আমি ছিলাম তার পরিচালক। আমি তাকে নিয়ে যখন জুমার সালাত আদায় করতে বের হতাম, তিনি আজান শুনলেই আবু উমামা আসআদ বিন জুরারা (রাঃ) এর জন্য ক্ষমা প্রার্থনা করতেন এবং দু'আ করতেন। আমি তাকে ক্ষমা প্রার্থনা ও দু'আ করতে শুনে কিছুক্ষণ থামলাম, অতঃপর মনে মনে বললাম, আল্লাহর শপথ! কি বোকামি! তিনি জুমার আজান শুনলেই আমি তাকে আবু উমামা (রাঃ) -এর জন্য ক্ষমা প্রার্থনা ও দু'আ করতে শুনি, অথচ আমি তাকে তার কারণ জিজ্ঞেস করিনি?আমি তাকে নিয়ে যেমন বের হতাম, তদ্রুপ একদিন তাঁকে নিয়ে জুমার উদ্দেশে বের হলাম। তিনি যখন আজান শুনলেন তখন তা অভ্যাস মাফিক ক্ষমা প্রার্থনা করলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, হে পিতা! জুমার আজান শুনলেই আমি কি আপনাকে দেখি না যে, আপনি আসআদ বিন জুরারা (রাঃ) এর জন্য ক্ষমা প্রার্থনা করেন, তা কেন?তিনি বলেন, প্রিয় বৎস! রাসূলুল্লাহ (ﷺ) -এর মক্কা থেকে (মদীনায়) আসার পূর্বে তিনিই সর্বপ্রথম বনু বাইয়াদার প্রস্তরময় সমতল ভূমিতে অবস্থিত নাকি‘উল খাজামাত-এ আমাদের নিয়ে জুমার সালাত পড়েন। আমি জিজ্ঞেস করলাম, আপনারা তখন কতজন ছিলেন? তিনি বলেন, চল্লিশজন পুরুষ।

[১০৮২] আবূ দাঊদ ১০৬৯ তাহক্বীক্ব আলবানী: হাসান। তাখরীজ আলবানী: সহীহ আবূ দাউদ ৯৮০।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১০৮২-এর সারসংক্ষেপ

এই হাদিসে জুমার সালাতের একটি স্মরণীয় ঘটনা এসেছে। আবদুর রহমান ইবন কাব তাঁর অন্ধ পিতা কাব বিন মালিক (রাঃ)-কে জুমার সালাতে নিয়ে যেতেন। কাব (রাঃ) জুমার আজান শুনলেই আবু উমামা আসআদ বিন জুরারা (রাঃ)-এর জন্য ক্ষমা প্রার্থনা করতেন ও দোয়া করতেন। পরে কারণ জানতে চাইলে তিনি বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মক্কা থেকে মদীনায় আসার আগে আসআদ বিন জুরারা (রাঃ) তাদের নিয়ে প্রথম জুমার সালাত পড়িয়েছিলেন। তখন তারা ছিলেন চল্লিশজন পুরুষ। এই বর্ণনায় জুমার নামাজের ইতিহাস, সালিহ ব্যক্তিকে স্মরণ এবং ভালো কাজের কৃতজ্ঞতা—এসব শিক্ষা সহজভাবে ফুটে ওঠে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • যিনি দ্বীনি কাজে আগে এগিয়ে যান, তার ভালো অবদান স্মরণীয় হতে পারে।
  • জুমার আজান শুনে দোয়া ও ইস্তিগফারের অভ্যাস দেখা যায়।
  • প্রথম জুমার সালাতে চল্লিশজন পুরুষ উপস্থিত থাকার কথা বর্ণিত হয়েছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন