৫/৭৩. অধ্যায়ঃ

সফরে সালাত কসর (হ্রাস) করা।

মুসাফিরের সালাত: রাসূল صلى الله عليه وسلم-এর আমল অনুসরণের শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১০৬৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أُمَيَّةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ خَالِدٍ، أَنَّهُ قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ إِنَّا نَجِدُ صَلاَةَ الْحَضَرِ وَصَلاَةَ الْخَوْفِ فِي الْقُرْآنِ وَلاَ نَجِدُ صَلاَةَ السَّفَرِ فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ إِنَّ اللَّهَ بَعَثَ إِلَيْنَا مُحَمَّدًا ـ صلى الله عليه وسلم ـ وَلاَ نَعْلَمُ شَيْئًا فَإِنَّمَا نَفْعَلُ كَمَا رَأَيْنَا مُحَمَّدًا ـ صلى الله عليه وسلم ـ يَفْعَلُ ‏.‏

উমাইয়্যাহ বিন আবদুল্লাহ বিন খালিদ হতে বর্ণিতঃ

আবদুল্লাহ ইবন উমর (রাঃ) কে বলেন, আমরা কুরআনুল কারিমে মুকিম ব্যক্তির সালাত ও ভীতির সালাত (সলাতুল খাউফ) সম্পর্কে বর্ণনা পাই, অথচ মুসাফিরের সালাতের বর্ণনা পাই না। আবদুল্লাহ (রাঃ) তাকে বলেন, আল্লাহ আমাদের নিকট মুহাম্মাদ (ﷺ)-কে প্রেরণ করেছেন এবং আমরা কিছুই জানতাম না। আমরা মুহাম্মাদ (ﷺ)-কে যেরূপ করতে দেখেছি, আমরাও অবশ্যই তদ্রূপ করি।

[১০৬৬] নাসায়ী ৪৫৭, ১৪৩৪; আহমাদ ৫৩১১, মুওয়াত্ত্বা মালিক ৩৩৬। তাহক্বীক্ব আলবানী: সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১০৬৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে মুসাফিরের সালাত সম্পর্কে সাহাবীদের মনোভাব স্পষ্ট হয়েছে। একজন ব্যক্তি আবদুল্লাহ ইবন উমর (রাঃ)-কে বলেন, কুরআনে মুকিম ব্যক্তির সালাত ও ভয়ের সালাতের কথা পাওয়া যায়, কিন্তু মুসাফিরের সালাতের কথা স্পষ্টভাবে পাওয়া যায় না। তখন ইবন উমর (রাঃ) বলেন, আল্লাহ আমাদের কাছে মুহাম্মাদ صلى الله عليه وسلم-কে পাঠিয়েছেন, আর আমরা কিছুই জানতাম না। তাই আমরা মুহাম্মাদ صلى الله عليه وسلم-কে যেমন করতে দেখেছি, আমরাও তেমন করি। এই হাদিসে নবী صلى الله عليه وسلم-এর আমলকে দ্বীনের বুঝ ও সালাতের নিয়ম জানার বড় উৎস হিসেবে দেখানো হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সাহাবীরা নবী صلى الله عليه وسلم-এর আমল দেখে ইবাদত শিখতেন।
  • যে বিষয়ে সরাসরি জানা নেই, সেখানে রাসূল صلى الله عليه وسلم-এর পদ্ধতি অনুসরণ করা দরকার।
  • মুসাফিরের সালাত নববী আমলের মাধ্যমে শেখা হয়েছে।
  • দ্বীনের জ্ঞান বিনয়ের সঙ্গে গ্রহণ করার শিক্ষা আছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন