৫/৫৮. অধ্যায়ঃ
যে ব্যক্তি রসুন খেয়েছে সে যেন মাসজিদে প্রবেশ না করে।
রসুন খেয়ে মসজিদে এসে অন্যকে কষ্ট না দেওয়ার শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ১০১৫
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১০১৫
حَدَّثَنَا أَبُو مَرْوَانَ الْعُثْمَانِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ الثُّومِ فَلاَ يُؤْذِينَا بِهَا فِي مَسْجِدِنَا هَذَا " . قَالَ إِبْرَاهِيمُ وَكَانَ أَبِي يَزِيدُ فِيهِ الْكُرَّاثَ وَالْبَصَلَ عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ . يَعْنِي أَنَّهُ يَزِيدُ عَلَى حَدِيثِ أَبِي هُرَيْرَةَ فِي الثُّومِ .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি এই গাছ অর্থাৎ রসুন খায়, সে যেন তার দ্বারা আমাদের এই মসজিদে (এসে) আমাদের কষ্ট না দেয়। ইবরাহীম বিন সা‘দ (রাঃ) বলেন, আমার পিতা এর সাথে কুররাথ ও পেঁয়াজকে শামিল করতেন। অর্থাৎ তিনি রসুন সম্পর্কিত আবু হুরাইরা (রাঃ) বর্ণিত হাদিসের সাথে ঐগুলোকেও যোগ করতেন।
[১০১৫] মুসলিম ৫৬৩, আহমাদ ৭৫২৯, ৭৫৫৫, ৯২৬০। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ তারগীব ২০৬ পৃষ্ঠা।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১০১৫-এর সারসংক্ষেপ
কোর টপিক: মসজিদের আদব। এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, যে ব্যক্তি এই গাছ অর্থাৎ রসুন খায়, সে যেন এর কারণে আমাদের এই মসজিদে এসে আমাদের কষ্ট না দেয়। বর্ণনায় আরও এসেছে, ইবরাহীম বিন সা‘দ (রাঃ)-এর পিতা কুররাথ ও পেঁয়াজকেও এই অর্থে যোগ করতেন। এখানে মূল বিষয় হলো দুর্গন্ধের কারণে অন্য মুসল্লিদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। মসজিদে আসা ইবাদতের কাজ, কিন্তু নিজের মুখের গন্ধ বা আচরণের কারণে অন্যদের কষ্ট দেওয়া ঠিক নয়। তাই রসুন, পেঁয়াজ বা এ ধরনের গন্ধযুক্ত খাবার খেলে মসজিদে যাওয়ার আগে পরিচ্ছন্নতার দিকে খেয়াল করা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রসুনের দুর্গন্ধ নিয়ে মসজিদে এসে অন্যদের কষ্ট দেওয়া নিষেধ করা হয়েছে।
- মসজিদের আদবের মধ্যে অন্য মুসল্লির আরামও আছে।
- বর্ণনায় পেঁয়াজ ও কুররাথের কথাও যুক্তভাবে এসেছে।
- ইবাদতের জায়গায় নিজের পরিচ্ছন্নতা ও গন্ধের বিষয়ে সতর্ক থাকা উচিত।
