৬/৫৬. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ৮৯১ - সলাত বা নামায অধ্যায়
নফল (ও সুন্নত নামায) ঘরে পড়া উত্তম; তা সুন্নতে মুআক্কাদাহ হোক কিংবা অন্য কিছু। সুন্নত বা নফলের জন্য, যে স্থানে ফরয নামায পড়া হয়েছে সে স্থান পরিবর্তন করা বা ফরয ও তার মধ্যে কোন কথা দ্বারা ব্যবধান সৃষ্টি করার নির্দেশ
হাদীস সম্ভার : ৮৯১
হাদীস সম্ভারহাদিস নম্বর ৮৯১
عَن زَيْدِ بْنِ ثَابِتٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ صَلُّوا أَيُّهَا النَّاسُ فِي بُيُوتِكُمْ فَإنَّ أفْضَلَ الصَّلاَةِ صَلاَةُ المَرْءِ فِي بَيْتِهِ إِلاَّ المَكْتُوبَةَ متفقٌ عَلَيْهِ
যায়দ ইবনু সাবিত (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, “হে লোক সকল! তোমরা নিজ নিজ বাড়িতে নামাজ পড়। কারণ, ফরজ নামাজ ব্যতীত পুরুষের উত্তম নামাজ হল, যা সে নিজ বাড়িতে পড়ে থাকে।”
(বুখারী ৭৩১, ৭২৯০, মুসলিম ১৮৬১নং)
অনুবাদের উৎস
- প্রকাশক:
- ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
