৬/৫৪. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ৮৮৬ - সলাত বা নামায অধ্যায়
মাগরেবের ফরয নামাযের পূর্বে ও পরের সুন্নতের বিবরণ
এ বিষয়ে ইবনে উমার ও আয়েশা (রায্বিয়াল্লাহু আনহা) হতে বিশুদ্ধ হাদীস পূর্বে গত হয়েছে; যাতে আছে যে, মাগরেবের পর নবী (ﷺ) দু’ রাকআত নামায পড়তেন।
হাদীস সম্ভার : ৮৮৬
হাদীস সম্ভারহাদিস নম্বর ৮৮৬
وَعَن أَنَسٍ قَالَ لَقَدْ رَأيْتُ كِبَارَ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم يَبْتَدِرُونَ السَّوَارِيَ عَندَ المَغْرِبِ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, ‘আমি আল্লাহর রাসূল (ﷺ) এর বড় বড় সাহাবীদেরকে দেখেছি, তাঁরা মাগরিবের সময় থামগুলির দিকে দ্রুত বেগে অগ্রসর হতেন।’ (দু’ রাকআত সুন্নত পড়ার উদ্দেশ্যে।)
(বুখারী ৫০৩নং)
অনুবাদের উৎস
- প্রকাশক:
- ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
