৬/৪৮. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ৮৫৮ - সলাত বা নামায অধ্যায়
ফরয নামাযের সাথে সুন্নাতে ‘মুআক্কাদাহ’ পড়ার ফযীলত। আর সর্বনিম্ন ও সর্বোচ্চ ও তার মাঝামাঝি রাকআত-সংখ্যার বিবরণ
হাদীস সম্ভার : ৮৫৮
হাদীস সম্ভারহাদিস নম্বর ৮৫৮
عَن عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا قَالَتْ : قَالَ رَسُولُ اللهِ - صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ”مَنْ ثَابَرَ عَلَى اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَة فِي الْيَومِ وَاللَّيْلَة دَخَلَ الْجَنَّة أَرْبَعاً قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَينِ بَعْدَهَا وَرَكْعَتَينِ بَعْدَ الْمَغْرِبِ وَرَكْعَتَينِ بَعْدَ الْعِشَاء وَرَكْعَتَينِ قَبْلَ الْفَجْرগ্ধ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, “যে ব্যক্তি নিয়মনিষ্ঠভাবে দিবারাত্রে বারো রাকআত নামাজ পড়বে, সে জান্নাতে প্রবেশ করবে (অথবা জান্নাতে তার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে); যোহরের (ফরজ নামাজের) পূর্বে (এক সালামে) চার রাকআত ও পরে দুই রাকআত, মাগরিবের পর দুই রাকআত, এশার পর দুই রাকআত এবং ফজরের (ফরজের) পূর্বে দুই রাকআত।”
(নাসাঈ ১৭৯৪, এবং শব্দগুলি তাঁরই, তিরমিযী ৪১৪৭, ইবনে মাজাহ ১১৪০, সহীহ তারগীব ৫৮০নং)
অনুবাদের উৎস
- প্রকাশক:
- ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
