৬/৪১. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ৮৪৩ - সলাত বা নামায অধ্যায়
নামাযের মধ্যে কোমরে হাত রাখা মাকরূহ
হাদীস সম্ভার : ৮৪৩
হাদীস সম্ভারহাদিস নম্বর ৮৪৩
عَنْ أَبيْ هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم نَهَى عَن الخَصْرِ فِي الصَّلاَةِ متفق عَلَيْهِ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, ‘নামাজরত অবস্থায় কোমরে হাত রাখতে আল্লাহর রাসূল (ﷺ) নিষেধ করেছেন।’ (বুখারী ১২১৯, মুসলিম ১২৪৬নং) (নামাজে কোমরে হাত রাখা নিষেধের কারণ স্বরূপ বলা হয়েছে, যেহেতু এ তরীকা ইয়াহুদীদের অথবা যেহেতু জাহান্নামীরা কোমরে হাত রেখে বিশ্রাম নিবে অথবা যেহেতু তা শয়তানের অভ্যাস অথবা যেহেতু তা অহংকারীর লক্ষণ; আর নামাজ আগাগোড়া সম্পূর্ণ কাকুতি-মিনতি ও বিনয় প্রকাশের ক্ষেত্র মাত্র। অবশ্য যদি কেউ অসুবিধার কারণে কোমরে হাত রাখে, তাহলে সে কথা ভিন্ন।)
অনুবাদের উৎস
- প্রকাশক:
- ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
