৬/৩৪. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ৮২২ - সলাত বা নামায অধ্যায়
সূর্য উঁচুতে ওঠার পর থেকে ঢলা পর্যন্ত চাশ্তের নামায পড়া বিধেয়। উত্তম হল দিন উত্তপ্ত হলে এবং সূর্য আরো উঁচুতে উঠলে এ নামায পড়া
হাদীস সম্ভার : ৮২২
হাদীস সম্ভারহাদিস নম্বর ৮২২
عَن زَيدِ بنِ أَرْقَم أنَّهُ رَأَى قَوْماً يُصَلُّونَ مِنَ الضُّحَى فَقَالَ : أَمَا لَقَدْ عَلِمُوا أَنَّ الصَّلاَةَ فِي غَيْرِ هَذِهِ السَّاعَةِ أَفْضَلُ إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ صَلاَةُ الأَوَّابِينَ حِيْنَ تَرْمَضُ الفِصَالُ رواه مسلم
যায়দ ইবনু আরকাম (রাঃ) হতে বর্ণিতঃ
একদা তিনি দেখলেন, একদল লোক চাশ্তের নামাজ পড়ছে। তিনি বললেন, ‘যদি ওরা জানত যে, নামাজ এ সময় ছাড়া অন্য সময়ে পড়া উত্তম। আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, “আওয়াবীন (আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী)দের নামাজ যখন উটের বাচ্চার পা বালিতে গরম অনুভব করে।”
(মুসলিম ১৭৮০নং)
অনুবাদের উৎস
- প্রকাশক:
- ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
