৬/৩০. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ৭৭৭ - সলাত বা নামায অধ্যায়
জুমআর দিন খুৎবা চলাকালীন সময়ে দুই হাঁটুকে পেটে লাগিয়ে বসা অপছন্দনীয়
কেননা, তাতে ঘুম চলে আসে, যার ফলে খুৎবা শোনা থেকে বঞ্চিত হতে হয় এবং ওযূ নষ্ট হওয়ার (অনুরূপ পড়ে যাওয়ার) আশংকা থাকে। (যেমন নিচে থেকে লুঙ্গি সরে গিয়ে লজ্জাস্থান প্রকাশ হওয়ারও আশঙ্কা থাকে।)
হাদীস সম্ভার : ৭৭৭
হাদীস সম্ভারহাদিস নম্বর ৭৭৭
عَن مُعاذِ بنِ أَنَسٍ الجُهَنِيِّ أَنَّ النَّبيَّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم نَهَى عَن الحِبْوَةِ يَومَ الجُمُعَةِ وَالإمَامُ يَخْطُبُ رواه أَبُو داود والترمذي وقَالَا حديث حسن
মু'আয ইবনু আনাস আল-জুহানী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) জুমার দিনে ইমামের খুতবা চলা অবস্থায় দুই হাঁটুকে পেটে লাগিয়ে বসতে নিষেধ করেছেন।
(আবূ দাঊদ ১১১২, তিরমিযী ৫১৪, হাসান)
অনুবাদের উৎস
- প্রকাশক:
- ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
