৬/২৮. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ৭৬১ - সলাত বা নামায অধ্যায়
রোযার জন্য জুমআর দিন এবং নামাযের জন্য জুমআর রাত নির্দিষ্ট করা মাকরূহ
হাদীস সম্ভার : ৭৬১
হাদীস সম্ভারহাদিস নম্বর ৭৬১
وَعَن أُمِّ المُؤْمِنِينَ جُوَيرِيَّةَ بِنْتِ الحَارِثِ رَضِيَ اللهُ عَنهَا : أَنَّ النَّبيَّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم دَخَلَ عَلَيْهَا يَوْمَ الجُمُعَةِ وهِيَ صَائِمَةٌ فَقَالَ أَصُمْتِ أمْسِ ؟ قَالَتْ : لاَ قَالَ تُرِيدِينَ أَنْ تَصُومِي غَداً ؟ قَالَتْ : لاَ قَالَ فَأَفْطِرِي رواه البخاري
মু’মিন জননী জুয়াইরিয়্যাহ বিনতে হারেষ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) জুমার দিনে তাঁর নিকট প্রবেশ করলেন, তখন তিনি (জুয়াইরিয়াহ) রোজা অবস্থায় ছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে প্রশ্ন করলেন, “তুমি কি গতকাল রোজা রেখেছিলে?” তিনি বললেন, ‘না।’ (নবী (ﷺ)) বললেন, “আগামীকাল রোজা রাখার ইচ্ছা আছে তো?” তিনি জবাব দিলেন, ‘না।’ রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “তাহলে রোজা ভেঙ্গে ফেল।”
(বুখারী ১৯৮৬নং)
অনুবাদের উৎস
- প্রকাশক:
- ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
