৬/২৫. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ৭৩৩ - সলাত বা নামায অধ্যায়
নামাযের প্রতীক্ষা করার ফযীলত
হাদীস সম্ভার : ৭৩৩
হাদীস সম্ভারহাদিস নম্বর ৭৩৩
عَنْ أَبيْ هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ لَا يَزَالُ أَحَدُكُمْ فِي صَلَاةٍ مَا دَامَتْ الصَّلَاةُ تَحْبِسُهُ لَا يَمْنَعُهُ أَنْ يَنْقَلِبَ إِلَى أَهْلِهِ إِلَّا الصَّلَاةُ وفي رواية للبخاري: إِنَّ أَحَدَكُمْ فِي صَلَاةٍ مَا دَامَتْ الصَّلَاةُ تَحْبِسُهُ وَالْمَلَائِكَةُ تَقُولُ اَللّٰهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ مَا لَمْ يَقُمْ مِنْ صَلَاتِهِ أَوْ يُحْدِثْ
আবূ হুরাইরা (রাঃ) প্রমুখাৎ হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) বলেন, “তোমাদের মধ্যে সেই ব্যক্তি নামাজের অবস্থাতেই থাকে যতক্ষণ নামাজ তাকে (অন্যান্য কর্ম হতে) আটকে রাখে। তাকে নামাজ ব্যতীত অন্য কিছু তার পরিবারের নিকট ফিরে যেতে বাধা দেয় না।” (বুখারী ৬৫৯, মুসলিম ১৫৪২নং) বুখারী শরীফের এক বর্ণনায় এরূপ এসেছে, “তোমাদের মধ্যে সেই ব্যক্তি নামাজেই থাকে যতক্ষণ নামাজ তাকে আটকে রাখে। (আগামী নামাজ পড়ার জন্য অপেক্ষা করে মসজিদেই বসে থাকে।) আর সেই সময় ফেরেশতাবর্গ বলতে থাকেন, ‘হে আল্লাহ! ওকে ক্ষমা করে দাও। হে আল্লাহ! ওর প্রতি সদয় হও।’ (এই দোয়া ততক্ষণ পর্যন্ত চলতে থাকে) যতক্ষণ পর্যন্ত না সে নামাজের স্থান ত্যাগ করেছে অথবা তার ওজু নষ্ট হয়েছে।”
(বুখারী ৩২২৯)
অনুবাদের উৎস
- প্রকাশক:
- ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
