১/৬. অধ্যায়ঃ

হাদীস সম্ভার হাদিস ৫১ - ঈমান অধ্যায়

বৈধ অসীলা

হাদীস সম্ভারহাদিস নম্বর ৫১

উসমান বিন হুনাইফ (রাঃ) হতে বর্ণিতঃ

এক অন্ধ ব্যক্তি নবী (ﷺ) -এর নিকট এসে বলল, ‘আপনি দোয়া করুন, যাতে আল্লাহ আমাকে (অন্ধত্ব) থেকে নিরাপত্তা দেন।’ তিনি বললেন, “তুমি চাইলে আমি তোমার জন্য দোয়া করব, আর চাইলে তুমি সবুর কর, সেটা তোমার জন্য উত্তম হবে।” লোকটি বলল, ‘বরং আপনি দোয়া করুন।’সুতরাং তিনি তাকে ভালরূপে ওজু ক’রে (দু’রাকআত নামাজ পড়ার পর) এই দোয়া করতে বললেন, ‘হে আল্লাহ! আমি তোমার নিকট প্রার্থনা করছি এবং তোমার নবী মুহাম্মাদ, রহমতের নবীর (দোয়ার) সাথে তোমার অভিমুখী হয়েছি। আমি আপনাকে নিয়ে (আপনার দোয়ার সাথে) আমার প্রতিপালকের অভিমুখী হয়েছি, যাতে তিনি আমার এই প্রয়োজন পূর্ণ করেন। হে আল্লাহ! তুমি আমার ব্যাপারে ওঁর সুপারিশ (বা দোয়া) এবং ওঁর সুপারিশ কবুল করার ব্যাপারে আমার দোয়া কবুল কর।’ এইরূপ দোয়ার ফলে লোকটি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিল।

(আহমাদ ১৭২৪০, তিরমিযী ৩৫৭৮, ইবনে মাজাহ ১৩৮৫, হাকেম ১১৮০, সঃ জামে’ ১২৭৯নং)

অনুবাদের উৎস

প্রকাশক:
ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
মতামত ও সংশোধনের শর্তাবলি

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন