৪/২১. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ৪৪৬ - আন্তরিক কর্মাবলী অধ্যায়
আল্লাহর দয়ার আশা রাখার গুরুত্ব
আল্লাহ তাআলা বলেন,(আরবি)অর্থাৎ, ঘোষণা করে দাও (আমার এ কথা), হে আমার দাসগণ! তোমরা যারা নিজেদের প্রতি যুলুম করেছ, তারা আল্লাহর করুণা হতে নিরাশ হয়ে না; নিশ্চয় আল্লাহ সমস্ত পাপ মাফ ক’রে দেবেন। নিশ্চয় তিনিই চরম ক্ষমাশীল, পরম দয়ালু। (সূরা যুমার ৫৩ আয়াত)তিনি আরো বলেন,(আরবি)অর্থাৎ, আমি অকৃতজ্ঞ (বা অস্বীকারকারী)কেই শাস্তি দিয়ে থাকি। (সূরা সাবা ১৭ আয়াত)আরো অন্য জায়গায় তিনি বলেন,(আরবি)অর্থাৎ, নিশ্চয় আমাদের প্রতি অহী (প্রত্যাদেশ) প্রেরণ করা হয়েছে যে, শাস্তি তার জন্য, যে মিথ্যা মনে করে ও মুখ ফিরিয়ে নেয়। (সূরা ত্বাহা ৪৮ আয়াত)আল্লাহ তাআলা বলেন,(আরবি)অর্থাৎ, আমার দয়া তা তো প্রত্যেক বস্তুতে পরিব্যাপ্ত। (সূরা আ‘রাফ ১৫৬ আয়াত)
হাদীস সম্ভার : ৪৪৬
হাদীস সম্ভারহাদিস নম্বর ৪৪৬
وَعَن جَابِرٍ قَالَ : جَاءَ أَعرَابِي إِلَى النَّبيِّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم فَقَالَ : يَا رَسُولَ اللهِ مَا الموجِبَتَانِ؟ قَالَ مَنْ مَاتَ لاَ يُشْرِكُ بالله شَيئاً دَخَلَ الجَنَّةَ وَمَنْ مَاتَ يُشْرِكُ بِهِ شَيْئاً دَخَلَ النَّار رواه مسلم
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
এক বেদুইন নবী (ﷺ)-এর নিকট এসে বলল, ‘হে আল্লাহর রাসূল! (জান্নাত ও জাহান্নাম) ওয়াজিবকারী (অনিবার্যকারী) কর্মদুটি কি?’ তিনি বললেন, “যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না, সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি তাঁর সাথে কোন জিনিসকে অংশীদার করবে (এবং তওবা না করে ঐ অবস্থাতেই সে মৃত্যুবরণ করবে) সে জাহান্নামে প্রবেশ করবে।”
(মুসলিম ২৭৯নং)
অনুবাদের উৎস
- প্রকাশক:
- ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
