৪/১৯. অধ্যায়ঃ

হাদীস সম্ভার হাদিস ৪৩৮ - আন্তরিক কর্মাবলী অধ্যায়

পরকালের কাজে প্রতিযোগিতা করা এবং বরকতময় জিনিস অধিক কামনা করার বিবরণ

আল্লাহ তাআলা বলেন,(আরবি)অর্থাৎ, এ ব্যাপারে (জান্নাত লাভের জন্য) প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক। (সূরা মুত্বাফফিফীন ২৬ আয়াত)

হাদীস সম্ভারহাদিস নম্বর ৪৩৮

عَن عُمَرَ بْنَ الْخَطَّابِ رضى الله عَنه – قَالَ: أَمَرَنَا رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم يَوْمًا أَنْ نَتَصَدَّقَ فَوَافَقَ ذَلِكَ مَالاً عَندِى فَقُلْتُ الْيَوْمَ أَسْبِقُ أَبَا بَكْرٍ إِنْ سَبَقْتُهُ يَوْمًا فَجِئْتُ بِنِصْفِ مَالِى فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم مَا أَبْقَيْتَ لأَهْلِكَ قُلْتُ مِثْلَهُ قَالَ وَأَتَى أَبُو بَكْرٍ رضى الله عَنه - بِكُلِّ مَا عَندَهُ فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم مَا أَبْقَيْتَ لأَهْلِكَ قَالَ أَبْقَيْتُ لَهُمُ اللهَ وَرَسُولَهُ قُلْتُ لاَ أُسَابِقُكَ إِلَى شَىْءٍ أَبَدًا

উমর বিন খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ

একদা আল্লাহর রাসূল (ﷺ) আমাদেরকে দান করতে আদেশ দিলেন। সে সময় আমার কাছে বেশ কিছু মাল ছিল। আমি মনে মনে বললাম, যদি কোনদিন আবু বাক্‌রকে হারাতে পারি, তাহলে আজ আমি প্রতিযোগিতায় তাঁকে হারিয়ে ফেলব। সুতরাং আমি আমার অর্ধেক মাল নিয়ে এসে রাসূলুল্লাহ (ﷺ) এর দরবারে হাজির হলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, “(এত মাল!) তুমি তোমার ঘরে পরিজনের জন্য কী রেখে এলে?” উত্তরে আমি বললাম, ‘অনুরূপ অর্ধেক রেখে এসেছি।’আর এদিকে আবু বাক্‌র তাঁর বাড়ির সমস্ত মাল নিয়ে হাজির হলেন। তাঁকে আল্লাহর নবী (ﷺ) জিজ্ঞাসা করলেন, “তুমি তোমার পরিজনের জন্য ঘরে কী রেখে এলে?” উত্তরে তিনি বললেন, ‘আমি ঘরে তাদের জন্য আল্লাহ ও তাঁর রাসূলকে রেখে এসেছি!’ তখনই মনে মনে বললাম যে, ‘আবু বাক্‌রের কাছে কোন প্রতিযোগিতাতেই আমি জিততে পারব না।’

(আবু দাউদ ১৬৮০, তিরমিযী ৩৬৭৫নং)

অনুবাদের উৎস

প্রকাশক:
ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
মতামত ও সংশোধনের শর্তাবলি

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন