৪/১৮. অধ্যায়ঃ

হাদীস সম্ভার হাদিস ৪৩২ - আন্তরিক কর্মাবলী অধ্যায়

শুভকাজে প্রতিযোগিতা ও শীঘ্র করা এবং পুণ্যকামীকে পুণ্যের প্রতি তৎপরতার সাথে নির্দ্বিধায় সম্পাদন করতে উৎসাহিত করা

আল্লাহ তাআলা বলেন,অর্থাৎ, এতএব তোমরা সৎকর্মে প্রতিযোগিতা কর। (সূরা বাকুরাহ ১৪৮ আয়াত)তিনি আরো বলেছেন,অর্থাৎ, তোমরা প্রতিযোগিতা (ত্বরা) কর, তোমাদের প্রতিপালকের নিকট থেকে ক্ষমা এবং বেহেশ্তের জন্য, যার প্রস্থ আকাশ ও পৃথিবীর সমান, যা ধর্মভীরুদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। (সূরা আল ইমরান ১৩৩ আয়াত)এ বিষয়ে হাদীসসমূহ নিম্নরূপঃ

হাদীস সম্ভারহাদিস নম্বর ৪৩২

عَنْ أَبيْ هُرَيْرَةَ قَالَ : جَاءَ رَجُلٌ إِلَى النَّبيِّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم فَقَالَ : يَا رسولَ الله أيُّ الصَّدَقَةِ أعْظَمُ أجْراً؟ قَالَ أنْ تَصَدَّقَ وَأنتَ صَحيحٌ شَحيحٌ تَخشَى الفَقرَ وتَأمُلُ الغِنَى وَلاَ تُمهِلْ حَتَّى إِذَا بَلَغتِ الحُلقُومَ قُلْتَ لِفُلاَنٍ كَذَا وَلِفُلاَنٍ كَذَا وقَدْ كَانَ لِفُلانٍ مُتَّفَقٌ عَلَيهِ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন যে, এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে এসে বলল, ‘হে আল্লাহর রাসূল! কোন সাদকাহ নেকীর দিক দিয়ে বড়?’ তিনি বললেন, “তোমার সে সময়ের সাদকাহ করা (বৃহত্তম নেকীর কাজ) যখন তুমি সুস্থ থাকবে, মালের লোভ অন্তরে থাকবে, তুমি দরিদ্রতার ভয় করবে এবং ধন-দৌলতের আশা রাখবে। আর তুমি সাদকাহ করতে বিলম্ব করে না। পরিশেষে যখন তোমার প্রাণ কণ্ঠাগত হবে, তখন বলবে, ‘অমুকের জন্য এত, অমুকের জন্য এত’। অথচ তা অমুক (উত্তরাধিকারীর) হয়েই গেছে।”

(বুখারী ১৪১৯, মুসলিম ২৪২৯নং)

অনুবাদের উৎস

প্রকাশক:
ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
মতামত ও সংশোধনের শর্তাবলি

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন