২০/২. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ২০০১ - (আল্লাহর পথে) জিহাদ অধ্যায়
যুদ্ধলব্ধ সম্পদে খিয়ানত
হাদীস সম্ভার : ২০০১
হাদীস সম্ভারহাদিস নম্বর ২০০১
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ كَانَ عَلَى ثَقَلِ النَّبِيِّ ﷺ رَجُلٌ يُقَالُ لَهُ كِرْكِرَةُ فَمَاتَ فَقَالَ رَسُولُ اللهِ ﷺ هُوَ فِي النَّارِ فَذَهَبُوا يَنْظُرُونَ إِلَيْهِ فَوَجَدُوا عَبَاءَةً قَدْ غَلَّهَا
আব্দুল্লাহ বিন আম্র বিন আস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নবী (ﷺ) এর গনীমতের (যুদ্ধলব্ধ) মাল দেখাশোনা করার জন্য কিরকিরাহ (বা কারকারাহ) নামক এক ব্যক্তি নিযুক্ত ছিল। সে মারা গেলে আল্লাহর রাসূল (ﷺ) বললেন, “ও তো জাহান্নামী!” (একথা শুনে) তার ব্যাপার দেখতে সকলে তার নিকট উপস্থিত হল; দেখল, একটি আলখাল্লা সে খেয়ানত করে রেখে নিয়েছিল।
(বুখারী ৩০৭৪, ইবনে মাজাহ ২৮৪৯ নং)
অনুবাদের উৎস
- প্রকাশক:
- ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
