১৩/৩. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ১৫২৩ - সুন্নাহ অধ্যায়
অনুসরণের নমুনা
হাদীস সম্ভার : ১৫২৩
হাদীস সম্ভারহাদিস নম্বর ১৫২৩
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ امْرَأَةً أَتَتْ رَسُولَ اللهِ ﷺ وَمَعَهَا ابْنَةٌ لَهَا وَفِى يَدِ ابْنَتِهَا مَسَكَتَانِ غَلِيظَتَانِ مِنْ ذَهَبٍ فَقَالَ لَهَا أَتُعْطِينَ زَكَاةَ هَذَا قَالَتْ لاَ قَالَ أَيَسُرُّكِ أَنْ يُسَوِّرَكِ اللهُ بِهِمَا يَوْمَ الْقِيَامَةِ سِوَارَيْنِ مِنْ نَارٍ قَالَ فَخَلَعَتْهُمَا فَأَلْقَتْهُمَا إِلَى النَّبِىِّ ﷺ وَقَالَتْ هُمَا لِلهِ عَزَّ وَجَلَّ وَلِرَسُولِهِ
আমর ইবনু শু‘আয়ব (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি তাঁর পিতা থেকে এবং তিনি তাঁর দাদা থেকে বর্ণনা করে বলেন, একদা জনৈক মহিলা তার কন্যাকে সঙ্গে করে রাসুলুল্লাহ (ﷺ) এর নিকট উপস্থিত হল। তার মেয়ের হাতে দুই খানা সোনার মোটা বালা ছিল। তা দেখে নবী (ﷺ) বললেন, “তুমি এর যাকাত প্রদান কর কি?” সে বলল, ‘না।’ তিনি বললেন, “তাহলে তুমি কি পছন্দ কর যে, এই দুই খানা বালার পরিবর্তে কেয়ামতের দিন আল্লাহ তোমাকে আগুনের তৈরি দুই খানা বালা পরিধান করাবেন?” সঙ্গে সঙ্গে মহিলাটি বালা দুটি খুলে রাসুলুল্লাহ (ﷺ) এর সামনে রেখে দিয়ে বলল, ‘এই বালা দুই খানা আল্লাহ ও তাঁর রাসুলের জন্য।’
(আবু দাউদ ১৫৬৫, নাসাঈ)
অনুবাদের উৎস
- প্রকাশক:
- ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
