১২/৫. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ১৪৭৪ - কুরআন অধ্যায়
কুরআন পঠন-পাঠনের মাহাত্ম্য
হাদীস সম্ভার : ১৪৭৪
হাদীস সম্ভারহাদিস নম্বর ১৪৭৪
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ عَنْ أَبِيهِ عَنْ عَنْ جَدِّهِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (لَا تُجَادِلُوا بِالْقُرْآنِ وَلَا تُكَذِّبُوا كِتَابَ اللَّهِ بَعْضَهُ بِبَعْضٍ فَوَاللَّهِ إِنَّ الْمُؤْمِنَ لَيُجَادِلُ بِالْقُرْآنِ فَيَغْلِبُ وَإِنَ الْمُنَافِقَ لِيُجَادِلَ بِالْقُرْآنِ فَيَغْلِبُ
আব্দুর রহমান বিন জুবাইর বিন নুফাইর (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি তাঁর পিতা থেকে এবং তিনি তাঁর দাদা নুফাইর (রাঃ) থেকে বর্ণনা করে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, “তোমরা কোরআন নিয়ে তর্ক-বিতর্ক করো না এবং আল্লাহর কিতাবের কিছু অংশ দ্বারা কিছু অংশকে মিথ্যাজ্ঞান করো না। আল্লাহর কসম! মুমিন কোরআন নিয়ে বিতর্ক করলে পরাজিত হবে এবং মুনাফিক কোরআন নিয়ে বিতর্ক করলে বিজয়ী হবে।”
(ত্বাবারানী, সিলসিলাহ সহীহাহ ৩৪৪৭)
অনুবাদের উৎস
- প্রকাশক:
- ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
