১২/৫. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ১৪৭৩ - কুরআন অধ্যায়
কুরআন পঠন-পাঠনের মাহাত্ম্য
হাদীস সম্ভার : ১৪৭৩
হাদীস সম্ভারহাদিস নম্বর ১৪৭৩
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
একদা উমর (রাঃ) এক সম্প্রদায়ের নিকট এলেন; তখন তারা কোরআন পড়ছিল। সেখান থেকে তিনি (পেশাব অথবা পায়খানার) প্রয়োজনে গেলেন এবং কোরআন পড়তে পড়তে ফিরে এলেন। তা দেখে এক ব্যক্তি তাঁর উদ্দেশ্যে বলল, ‘হে আমীরুল মু’মেনীন! ওজু না করেই আপনি কোরআন পাঠ করছেন?’ তার এ কথা শুনে তিনি বললেন, ‘তোমাকে এ ফতোয়া কে দিয়েছে (যে, বিনা ওজুতে কোরআন পড়া যাবে না)? (ঝুটা নবী) মুসাইলিমাহ নাকি?’
(মুআত্ত্বা ৪৬৯)
অনুবাদের উৎস
- প্রকাশক:
- ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
