১২/৪. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ১৪৪৮ - কুরআন অধ্যায়
বিশেষ বিশেষ সূরা ও আয়াত পাঠ করার উপর উৎসাহ দান
হাদীস সম্ভার : ১৪৪৮
হাদীস সম্ভারহাদিস নম্বর ১৪৪৮
عَنْ مُعَاذِ بْنِ أَنَسٍ الْجُهَنِيِّ صَاحِبِ النَّبِيِّ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ مَنْ قَرَأَ قُلْ هُوَ اللهُ أَحَدٌ حَتَّى يَخْتِمَهَا عَشْرَ مَرَّاتٍ بَنَى اللهُ لَهُ قَصْرًا فِي الْجَنَّةِ فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ إِذَنْ أَسْتَكْثِرَ يَا رَسُولَ اللهِ فَقَالَ رَسُولُ اللهِ ﷺ اللهُ أَكْثَرُ وَأَطْيَبُ
মু'আয ইবনু আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেন, “যে ব্যক্তি ‘ক্বুল হুঅল্লা-হু আহাদ’ শেষ পর্যন্ত ১০ বার পাঠ করবে, আল্লাহ সেই ব্যক্তির জন্য জান্নাতে এক মহল নির্মাণ করবেন।” এ কথা শুনে উমর বিন খাত্ত্বাব (রাঃ) বললেন, ‘তাহলে আমরা বেশি বেশি করে পড়ব হে আল্লাহর রাসূল!’ রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “আল্লাহও বেশি দানশীল ও বেশি পবিত্র।”
(আহমাদ ১৫৬১০, প্রমুখ, সিলসিলাহ সহীহাহ ৫৮৯)
অনুবাদের উৎস
- প্রকাশক:
- ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
