১১/৩৫. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ১৪০০ - জানাযা অধ্যায়
পুরুষের জন্য কবর যিয়ারত করা মুস্তাহাব এবং তার দু‘আ
হাদীস সম্ভার : ১৪০০
হাদীস সম্ভারহাদিস নম্বর ১৪০০
وَعَن بُرَيدَةَ قَالَ : كَانَ النَّبِيُّ ﷺ يُعَلِّمُهُمْ إِذَا خَرَجُوا إِلَى المَقَابِرِ أنْ يَقُولَ قَائِلُهُمْ السَّلاَمُ عَلَيْكُمْ أهلَ الدِّيَارِ مِنَ المُؤْمِنينَ وَالمُسلمينَ وَإنَّا إنْ شَاءَ اللهُ بِكُمْ لَلاَحِقونَ أسْألُ اللهَ لَنَا وَلَكُمُ العَافِيَةَرواه مسلم
বুরাইদাহ (রাঃ) হতে বর্ণিতঃ
যখন সাহাবীগণ কবরস্থান যেতেন, তখন নবী (ﷺ) তাঁদেরকে শিক্ষা দিতেন যে, তোমরা এ দোয়া পড়ো, ‘আসসালা-মু আলাইকুম আহলাদ্দিয়া-রি মিনাল মু’মিনীনা অলমুসলিমীন, অইন্না ইনশা-আল্লা-হু বিকুম লালা-হিক্বূন, আসআলুল্লা-হা লানা অলাকুমুল আ-ফিয়াহ।’ অর্থাৎ, হে মু’মিন ও মুসলিম কবরবাসিগণ! যদি আল্লাহ চান তাহলে আমরাও তোমাদের সঙ্গে মিলিত হব। আমি আল্লাহর কাছে আমাদের এবং তোমাদের জন্য নিরাপত্তা চাচ্ছি। (মুসলিম ২৩০২)
অনুবাদের উৎস
- প্রকাশক:
- ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
