১১/৩১. অধ্যায়ঃ

হাদীস সম্ভার হাদিস ১৩৭৩ - জানাযা অধ্যায়

মৃত ব্যক্তির জন্য মানুষের প্রশংসার মাহাত্ম্য

হাদীস সম্ভারহাদিস নম্বর ১৩৭৩

وَعَنْ أَبي الأَسْوَدِ قَالَ : قَدِمْتُ المَدِينَةَ فَجَلَسْتُ إِلَى عُمَرَ بنِ الخَطَّاب فَمَرَّتْ بِهمْ جَنَازَةٌ، فَأُثْنِيَ عَلَى صَاحِبِهَا خَيْراً فَقَالَ عُمَرُ : وَجَبَتْ ثُمَّ مُرَّ بَأُخْرَى فَأُثْنِيَ عَلَى صَاحِبِهَا خَيْراً فَقَالَ عُمَرُ : وَجَبَتْ ثُمَّ مُرَّ بِالثَّالِثَةِ فَأُثْنِيَ عَلَى صَاحِبِهَا شَرّاً فَقَالَ عُمَرُ : وَجَبَتْ قَالَ أَبُو الأَسوَدِ: فَقُلتُ : وَمَا وَجَبَتْ يَا أَمْيرَ المُؤمِنِينَ؟قَالَ : قُلْتُ كَمَا قَالَ النَّبِيُّ ﷺ أيُّمَا مُسْلِمٍ شَهِدَ لَهُ أرْبَعَةٌ بِخَيرٍ أَدْخَلَهُ اللهُ الجَنَّةَ فَقُلْنَا : وَثَلاثَةٌ؟ قَالَوَثَلاثَةٌ فَقُلنَا : وَاثْنَانِ؟ قَالَوَاثْنَانِ ثُمَّ لَمْ نَسْأَلْهُ عَنِ الوَاحِدِ رواه البخاري

আবূল আসওয়াদ (রহঃ) হতে বর্ণিতঃ

আমি মদীনায় এসে উমর ইবনে খাত্ত্বাব (রাঃ) এর নিকট বসলাম। অতঃপর তাঁদের পাশ দিয়ে একটি জানাযা পার হলে তার প্রশংসা করা হল। উমর (রাঃ) বললেন, ‘ওয়াজিব (অনিবার্য) হয়ে গেল।’ অতঃপর আর একটা জানাযা পার হলে তারও প্রশংসা করা হলে উমর (রাঃ) বললেন, ‘ওয়াজিব হয়ে গেল।’ অতঃপর তৃতীয় একটা জানাযা পার হলে তার নিন্দা করা হলে উমর (রাঃ) বললেন, ‘ওয়াজিব হয়ে গেল।’আবুল আসওয়াদ বলেন, আমি বললাম, ‘কী ওয়াজিব হয়ে গেল? হে আমীরুল মু’মিনীন!’ তিনি বললেন, ‘আমি বললাম, যেমন নবী (ﷺ) বলেছিলেন, “যে মুসলমানের নেক হওয়ার ব্যাপারে চারজন লোক সাক্ষ্য দেবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন।” আমরা বললাম, ‘আর তিনজন?’ তিনি বললেন, “তিনজন হলেও।” আমরা বললাম, ‘আর দু’জন?’ তিনি বললেন, “দু’জন হলেও।” অতঃপর আমরা এক জনের (সাক্ষ্য) সম্পর্কে আর জিজ্ঞাসা করলাম না।

(বুখারী ১৩৬৮, ২৬৪৩)

অনুবাদের উৎস

প্রকাশক:
ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
মতামত ও সংশোধনের শর্তাবলি

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন