১১/২৮. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ১৩৫৩ - জানাযা অধ্যায়
মৃত্যের জন্য মাতম করে কাঁদা, গাল চাপড়ানো, বুকের কাপড় ছিঁড়া, চুল ছেঁড়া, মাথা নেড়া করা ও সর্বনাশ ও ধ্বংস ডাকা নিষিদ্ধ
হাদীস সম্ভার : ১৩৫৩
হাদীস সম্ভারহাদিস নম্বর ১৩৫৩
وَعَن أَبِي مَالِكِ الأَشْعَرِي قَالَ : قَالَ رَسُولُ اللهِ ﷺ النَّائِحَةُ إِذَا لَمْ تَتُبْ قَبلَ مَوْتِهَا تُقَامُ يَومَ القِيَامَةِ وَعَلَيْهَا سِربَالٌ مِنْ قَطِرَانٍ وَدِرْعٌ مِنْ جَرَبٍ رواه مسلم
আবূ মালিক আল আশ্‘আরী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “মাতমকারিণী মহিলা যদি মরণের পূর্বে তাওবা না করে, তাহলে আল-কাতরার পায়জামা এবং পাঁচড়ার জামা পরিহিতা অবস্থায় তাকে কেয়ামতের দিনে দাঁড় করানো হবে।”
(মুসলিম ২২০৩)
অনুবাদের উৎস
- প্রকাশক:
- ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
