৮/১৮. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ১০৯৪ - সিয়াম অধ্যায়
প্রত্যেক মাসে তিনটি করে সিয়াম রাখা মুস্তাহাব
প্রতি মাসে শুক্ল পক্ষের ১৩, ১৪ ও ১৫ তারীখে সিয়াম পালন করা উত্তম। অন্য মতে ১২, ১৩, ও ১৪ তারীখে। প্রথমোক্ত মতটিই প্রসিদ্ধ ও বিশুদ্ধ।
হাদীস সম্ভার : ১০৯৪
হাদীস সম্ভারহাদিস নম্বর ১০৯৪
وَعَنْ أَبي الدَّردَاءِ قَالَ : أَوصَانِي حَبِيبِي صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم بِثَلاَثٍ لَنْ أَدَعَهُنَّ مَا عِشْتُ : بِصِيَامِ ثَلاثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ وَصَلاَةِ الضُّحَى وَبِأَنْ لاَ أَنَامَ حَتَّى أُوْتِرَ رواه مسلم
আবূ দারদা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, ‘আমার প্রিয় বন্ধু (ﷺ) আমাকে এমন তিনটি কাজের অসিয়ত করেছেন, যা আমি যতদিন বেঁচে থাকব, কখনোই ত্যাগ করব না; প্রতি মাসে তিনটি করে সিয়াম পালন করা, চাশ্তের সালাত পড়া এবং বিত্র না পড়ে নিদ্রা না যাওয়া।’
(মুসলিম ১৭০৮)
অনুবাদের উৎস
- প্রকাশক:
- ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
