৮/১৪. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ১০৭৯ - সিয়াম অধ্যায়
শবে ক্বদরের ফযীলত এবং সর্বাধিক সম্ভাবনাময় রাত্রি প্রসঙ্গে
আল্লাহ তাআলা বলেছেন,اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِیْ لَیْلَةِ الْقَدْرِﭐﺐ وَمَاۤ اَدْرٰىكَ مَا لَیْلَةُ الْقَدْرِﭑﺚ لَیْلَةُ الْقَدْرِﺃ خَیْرٌ مِّنْ اَلْفِ شَھْرٍﭒﺛ تَنَزَّلُ الْمَلٰٓئِكَةُ وَالرُّوْحُ فِیْھَا بِاِذْنِ رَبِّھِمْﺕ مِنْ كُلِّ اَمْرٍﭓﺄ سَلٰمٌﺂ ھِیَ حَتّٰی مَطْلَعِ الْفَجْرِﭔﺟঅর্থাৎ, নিশ্চয়ই আমি এ (কুরআন) কে অবতীর্ণ করেছি মর্যাদাপূর্ণ রাত্রিতে (শবেকদরে)। আর মর্যাদাপূর্ণ রাত্রি সম্বন্ধে তুমি কি জান? মর্যাদাপূর্ণ রাত্রি সহস্র মাস অপেক্ষা উত্তম। ঐ রাত্রিতে ফিরিশতাগণ ও রূহ (জিবরীল) অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। শান্তিময় সেই রাত্রি ফজর উদয় হওয়া পর্যন্ত। (সূরা ক্বাদ্র)তিনি আরো বলেছেন,حٰمٓﭐﹱ وَالْكِتٰبِ الْمُبِیْنِﭑﺄ اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِیْ لَیْلَةٍ مُّبٰرَكَةٍ اِنَّا كُنَّا مُنْذِرِیْنَﭒ فِیْھَا یُفْرَقُ كُلُّ اَمْرٍ حَكِیْمٍﭓﺫ اَمْرًا مِّنْ عِنْدِنَاﺕ اِنَّا كُنَّا مُرْسِلِیْنَﭔﺕ رَحْمَةً مِّنْ رَّبِّكَﺕ اِنَّهٗ ھُوَ السَّمِیْعُ الْعَلِیْمُﭕﺫ-অর্থাৎ, নিশ্চয় আমি এ (কুরআন) অবতীর্ণ করেছি এক বর্কতময় (আশিসপূত শবেক্বদর) রাতে; নিশ্চয় আমি সতর্ককারী। এ রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। আমার আদেশক্রমে, আমি তো রাসূল প্রেরণ করে থাকি। এ তোমার প্রতিপালকের নিকট হতে করুণা; নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। (সূরা দুখান ৩)
হাদীস সম্ভার : ১০৭৯
হাদীস সম্ভারহাদিস নম্বর ১০৭৯
وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا : أَنَّ رِجَالاً مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم أُرُوا لَيْلَةَ القَدْرِ فِي المَنَامِ فِي السَّبْعِ الأَوَاخِرِ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم أَرَى رُؤْيَاكُمْ قَدْ تَوَاطَأتْ فِي السَّبْعِ الأَوَاخِرِ فَمَنْ كَانَ مُتَحَرِّيهَا فَلْيَتَحَرَّهَا فِي السَّبْعِ الأَوَاخِرِ متفقٌ عليه
আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) এর কিছু সাহাবাকে স্বপ্নযোগে (রমজান মাসের) শেষ সাত রাতের মধ্যে শবেকদর দেখানো হল। আল্লাহর রাসূল (ﷺ) বললেন, “আমি দেখছি যে, শেষ সাত রাতের ব্যাপারে তোমাদের স্বপ্নগুলি পরস্পরের মুতাবিক। সুতরাং যে ব্যক্তি শবেকদর অনুসন্ধানী হবে, সে যেন শেষ সাত রাতে তা অনুসন্ধান করে।”
(বুখারী ২০১৫, মুসলিম ২৮১৮)
অনুবাদের উৎস
- প্রকাশক:
- ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
