৩/১৭. অধ্যায়ঃ
সহিহ ফাযায়েলে আমল হাদিস ১৪০ - ফাযায়িলে সলাত
সলাত আদায়ের জন্য পায়ে হেঁটে মাসজিদে যাওয়ার ফাযীলাত
সহিহ ফাযায়েলে আমল : ১৪০
সহিহ ফাযায়েলে আমলহাদিস নম্বর ১৪০
সালমান (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (ﷺ) বলেছেন : যে ব্যক্তি বাড়ি থেকে সুন্দরভাবে উযূ করে মসজিদে আসে সে আল্লাহর যিয়ারাতকারী। আর যাকে যিয়ারাত করা হয় তাঁর উপর হক যে, তিনি যিয়ারাতকারীকে সম্মানিত করবেন।
হাদীস সহীহ : ত্বাবারানী কাবীর হা/৬১৩৯- হাদীসের শব্দাবলী তার, সহীহ আত-তারগীব হা/৩১৭। শায়খ আলবানী বলেন : হাদীসটি হাসান।
অনুবাদের উৎস
- সংকলক:
- আহসানুল্লাহ বিন সানাউল্লাহ
- প্রকাশক:
- আল্লামা আলবানী একাডেমী
