৩/১৭. অধ্যায়ঃ
সহিহ ফাযায়েলে আমল হাদিস ১৩২ - ফাযায়িলে সলাত
সলাত আদায়ের জন্য পায়ে হেঁটে মাসজিদে যাওয়ার ফাযীলাত
সহিহ ফাযায়েলে আমল : ১৩২
সহিহ ফাযায়েলে আমলহাদিস নম্বর ১৩২
জাবির ইবনু ‘আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমাদের বাড়ি মসজিদ থেকে দূরে অবস্থিত ছিল। আমরা মসজিদের আশেপাশে বাড়ি নির্মাণের জন্য ঐ বাড়ি-ঘর বিক্রি করার মনস্থ করলে রাসূলুল্লাহ্ (ﷺ) তা করতে নিষেধ করলেন। তিনি (আমাদেরকে) বললেন : (সালাতের উদ্দেশ্যে মসজিদে আসার) প্রতিটি পদক্ষেপের বিনিময়ে মর্যাদা ও সাওয়াব বৃদ্ধি প্রাপ্ত হয়।
হাদীস সহীহ : সহীহ মুসলিম হা/১৫৫০ শির্ক
অনুবাদের উৎস
- সংকলক:
- আহসানুল্লাহ বিন সানাউল্লাহ
- প্রকাশক:
- আল্লামা আলবানী একাডেমী
