৩/১৬. অধ্যায়ঃ
সহিহ ফাযায়েলে আমল হাদিস ১২৬ - ফাযায়িলে সলাত
মাসজিদে বসে থাকার ফযীলাত
সহিহ ফাযায়েলে আমল : ১২৬
সহিহ ফাযায়েলে আমলহাদিস নম্বর ১২৬
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : কোন বান্দা যতক্ষণ পর্যন্ত সালাত আদায়ের স্থানে (জায়নামাযে) সালাতের অপেক্ষায় থাকে, ততক্ষণ পর্যন্ত পুরো সময় সে সালাতেই থাকে। তার প্রত্যাবর্তন না করা অথবা ওজু টুটে না যাওয়া পর্যন্ত মালায়িকাহ্ (ফেরেশতারা) তার জন্য এই বলে দোয়া করতে থাকে : হে আল্লাহ্! তাকে ক্ষমা করে দিন। হে আল্লাহ্! তার প্রতি রহম করুন।’ আমি বললাম, ওজু টুটে যাওয়ার অর্থ কী? তিনি বললেন। (পায়খানার রাস্তা দিয়ে) নিঃশব্দে অথবা সশব্দে বায়ু নির্গত হওয়া।
হাদীস সহীহ : সহীহ মুসলিম হা/১৫৪১
অনুবাদের উৎস
- সংকলক:
- আহসানুল্লাহ বিন সানাউল্লাহ
- প্রকাশক:
- আল্লামা আলবানী একাডেমী
