৩/১০. অধ্যায়ঃ
সহিহ ফাযায়েলে আমল হাদিস ১১০ - ফাযায়িলে সলাত
মুয়াজ্জিনের আযানের জবাবে যা বলা ফাযীলাতপূর্ণ
সহিহ ফাযায়েলে আমল : ১১০
সহিহ ফাযায়েলে আমলহাদিস নম্বর ১১০
‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি বললো, হে আল্লাহ্ রাসূল! মুয়াজ্জিনরা তো আমাদের উপর মর্যাদার অধিকারী হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন : মুয়াজ্জিনরা যেরূপ বলে থাকে তোমরাও সেরূপ বলবে। অতঃপর আযান শেষ হলে (আল্লাহর নিকট) দোয়া করবে। তখন তোমাকে তাই দেয়া হবে (তোমার দোয়া কবুল হবে)।
হাসান সহীহ : আবূ দাঊদ হা/৫২৪- হাদীসের শব্দাবলী তার- তাহক্বীক্ব আলবানী : হাসান সহীহ।
অনুবাদের উৎস
- সংকলক:
- আহসানুল্লাহ বিন সানাউল্লাহ
- প্রকাশক:
- আল্লামা আলবানী একাডেমী
